চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিসমাস ট্রিতে বিষাক্ত সাপ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৬
অদ্ভুতুড়ে
A A

ক্রিসমাস বা বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদিরে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ধর্ম পালনের চেয়ে উৎসবটিতে আনন্দ আর জাঁকজমকই মুখ্য।

সেই উৎসবেরই একটি বড় অংশ জুড়ে থাকে ঘরের ভেতর সাজানো ঝকমকে আলোকোজ্জ্বল ক্রিসমাস ট্রি। কিন্তু আনন্দের বদলে ক্রিসমাস ট্রি এবার নিয়ে এলো বিষাক্ত বিভীষিকা!

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মেলবোর্নে শহরতলীতে এক বাড়ির ভেতর ক্রিসমাস ট্রিতে পাওয়া গেছে একটি বিষধর জীবন্ত টাইগার স্নেক। বাড়ির মালিক সাপটি দেখেই সেটিকে ধরার জন্য স্নেক ক্যাচার ব্যারি গোল্ডস্মিথকে খবর দেন।

অস্ট্রেলিয়া উপকূলের স্থানীয় সাপ টাইগার স্নেক। তবে ভয়াবহ বিষাক্ত এই সাপকে ওই মহিলার ঘর থেকে নিরাপদেই বের করে আনতে সফল হন ব্যারি গোল্ডস্মিথ। তিনি জানান, সাপটি সম্ভবত খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে ক্রিসমাস ট্রি সাজানোর সরঞ্জামের মধ্যে গুটি মেরে ছিল।

তবে বাড়ির মালিক সাপ দেখে আতঙ্কিত না হয়ে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বলে তাকে ধন্যবাদ জানান ব্যারি। বিবিসিকে তিনি জানান, “তিনি (মহিলা) ঘর থেকে বের হয়ে দরজা লাগিয়ে দেন, একটি তোয়ালে দিয়ে দরজার ফাঁক বন্ধ করে দেন এবং সাথে সাথে আমাকে ফোন করেন।”

সাপটিকে ধরে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে। এই প্রজাতির সাপ অস্ট্রেলিয়ার বেশিরভাগ প্রদেশেই সংরক্ষিত প্রাণী।

 

ট্যাগ: ক্রিসমাসসাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ান উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ২৭

পরবর্তী

শিক্ষকদের দুর্নীতি তুলে ধরা টিআইবির প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্ষোভ

পরবর্তী

শিক্ষকদের দুর্নীতি তুলে ধরা টিআইবির প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্ষোভ

মোবাইল ব্যাংকিংয়ে জঙ্গি অর্থ লেনদেন বিষয়ে সজাগ থাকার আহ্বান

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT