চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিমিয়ায় কলেজে আত্মঘাতী হামলায় ১৭ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

রাশিয়ার ক্রিমিয়ায় একটি কলেজে আত্মঘাতী হামলায় শিক্ষার্থীসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো ৪০ জন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসি।

বুধবার ক্রিমিয়ার ক্রিস টেকনিক্যাল কলেজের ক্যাফেটেরিয়ায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ‘অজ্ঞাত ডিভাইস বিস্ফোরণ’ হিসেবে ধারণা করা হলেও রাশিয়ার অফিসিয়াল সূত্রে বলা হয় বেশির ভাগ ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে।

রাশিয়ার তদন্ত বিভাগ এটাকে সন্ত্রাসী হামলা হিসেব উল্লেখ করে বলেন, ১৮ বছর বয়সী ভ্লাদিসলভ রোস্লিকোভ নামের এক ছাত্র এই আত্মঘাতী হামলা চালিয়েছে।তবে হামলাকারী ওই শিক্ষার্থীও এ ঘটনায় নিহত হয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি প্রাথমিকভাবে ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ্য করলেও পরে এটাকে বড় ধরণের হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করেন তারা ।

হামলাকারী ভ্লাদিসলভ রোস্লিকোভ গুলি করতে করতে ওই ক্যাফেটেরিয়ার ভেতরে ঢোকেন জানিয়ে ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার হতাহত বেশির ভাগ ক্রিস টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী।

Reneta

ওই হামলাকারীর এক ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার টেলিভিশন আরবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আমার বন্ধু (হামলাকারী) ক্রিস টেকনিক্যাল কলেজকে খুব ঘৃণা করতো।

এদিকে ওই ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হামলাকে দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগো বলেন, জরুরি ভিত্তিতে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। চারটি সেনা প্লেন প্রস্তুত রয়েছে। যেকোন জরুরি প্রয়োজনে আহতদের সেনা হাসপাতালে নিতে আমরা প্রস্তুত রয়েছি।

কলেজটির পরিচালক বলেন, অজ্ঞাত অস্ত্রধারী ব্যক্তি ক্যাফেটেরিয়ার ভেতরে ঢোকেন। তিনি এ হামলাকে ২০০৪ সালে বসলিনের স্কুল অবরোধের সঙ্গে তুলনা করেন। ওই অবরোধে ৩৩০ জনের মতো লোক মারা যায়।

প্রসঙ্গত, ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সাল থেকে রাশিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এর আগে এটি ইউক্রেনের অংশ ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা, চলবে সাত দিন

এপ্রিল ১৩, ২০২৬

প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT