চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট ‘ফটো অব দ্য ইয়ারে’ এবারও বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

উইজডেন-এমসিসি ক্রিকেট ফটো অব দ্য ইয়ারে গত বছর ঠাঁই পেয়েছিল বুড়িগঙ্গা তীরে কিশোরদের ক্রিকেট ম্যাচ খেলার ছবি। যা পরে যৌথভাবে রানার্সআপ হয়। ক্রিকেটের মক্কা লর্ডস মিউজিয়ামের বাইরের দেয়ালে এখনও সাঁটানো আছে ছবিটি।

২০২০ সালের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে চট্টগ্রামের ফিশারি ঘাটে তিন কিশোরের ক্রিকেট খেলার দৃশ্য। ২০১৯ সালের ২৩ ডিসেম্বর এটি ক্যামেরাবন্দী করেছিলেন ডেইলি স্টারের আলোকচিত্রী রাজিব রায়হান।

উইজডেনে এবার কোহলির বর্ষসেরার রাজ্যে হানা দিয়েছেন স্টোকস। আগের তিন বছর একাই রাজত্ব করেছেন বিরাট কোহলি। টানা তিনবার হয়েছেন উইজডেন ক্রিকেট অ্যালমান্যাকের লিডিং ক্রিকেটার। এবার তাতে ছেদ পড়েছে। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ হয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস।

উইজডেন ক্রিকেট অ্যালমান্যাকের ২০২০ সংস্করণ বের হয়েছে বুধবার। তাতে ২০০৫ সালের পর প্রথম কোনো ইংলিশ ক্রিকেটার হিসেবে লিডিং স্থানটা পেলেন স্টোকস। ১৫ বছর আগেও লিডিং ক্রিকেটার হয়েছিলেন একজন অলরাউন্ডার, ইংল্যান্ডকে অ্যাশেজ জেতানো অ্যান্ড্রু ফ্লিনটফ।

ব্যাটে-বলে ২০১৯ সালটা দুর্দান্ত কেটেছে স্টোকসের। লর্ডসের ফাইনালে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল। অ্যাশেজে তৃতীয় ম্যাচে লিখেছেন মহাকাব্য, হেডিংলিতে ১৩৫ রানের ঐতিহাসিক এক ইনিংস খেলে একাই হারিয়েছেন অস্ট্রেলিয়াকে। গত জানুয়ারিতে হয়েছেন আইসিসি বর্ষসেরা ক্রিকেটার।

মেয়েদের ক্রিকেটে ‘লিডিং ক্রিকেটার’ হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা পেরি। বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার ওভার করা পেসার জফরা আর্চার আছেন উইজডেনের সেরা ক্রিকেটারের তালিকায়। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও মার্নাস লাবুশেনও আছেন সেরা পাঁচে। সাউথ আফ্রিকান বংশোদ্ভূত এসেক্স অফস্পিনার সাইমন হার্মার আছেন ছোট্ট সেই তালিকায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইজডেন বর্ষসেরা-২০২০কোহলিবাংলাদেশলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শবে বরাতসহ সব ইবাদত বা উপাসনা ঘরে হোক

পরবর্তী

করোনাভাইরাস: মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদনে সহযোগিতা দেবে সরকার

পরবর্তী

করোনাভাইরাস: মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদনে সহযোগিতা দেবে সরকার

করোনাভাইরাস: দেশের প্রাইভেট মেডিকেল হাসপাতালে ২৪ ঘণ্টা সেবা

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT