সহযোগী সদস্য হিসেবে ২০১৫ থেকে ২০১৭’র জুন পর্যন্ত আইসিসি থেকে নির্বাসিত ছিল যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রকে আবারও পরিবারে ফেরার অনুমোদন দিয়েছে। মঙ্গলবার বিশ্ব ক্রিকেট সংস্থার ১০৫তম সদস্য হিসেবে ফিরিয়ে নেয়া হয় তাদের।
এতোদিন আইসিসির সহযোগী সদস্য থাকা মার্কিনিরা এখন পূর্ণ মর্যাদাও পেল।
আইসিসির স্বীকৃতি পাওয়ার পর মার্কিন ক্রিকেট বোর্ড চেয়ারম্যান পরাগ মারাথি বলেছেন, ‘আজকের দিনটা যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য সত্যিকারের আনন্দের দিন এবং একইসঙ্গে পুরো ক্রিকেট সম্প্রদায়ের জন্যও। আইসিসি এবং বাকি ১০৪ সদস্য যে আমাদের উপর আস্থা রেখেছে সেজন্য বোর্ড পরিচালকদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই।’
২০১৮’র জানুয়ারিতে একটি টি-টুয়েন্টি আয়োজনের কথা জানিয়েছিলেন মারাথি। নানা সমস্যায় তখন সেটা আয়োজন করতে পারেননি। তবে ২০২১-এ একটি জমকালো টি-টুয়েন্টির আসর আয়োজন করতে আশাবাদী তিনি।
ফ্লোরিডায় টি-টুয়েন্টি দিয়ে অফিসিয়ালভাবে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। কারণ এই ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ভিক্তিক ক্রিকেট সমর্থক অনেক বেশি।







