চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটে ফিক্সিং নিয়ে আল জাজিরার নতুন বোমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ন ২২, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলে নতুন বোমা ফাটিয়েছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। যারা কয়েকমাস আগেও গোপন ক্যামেরা অভিযান চালিয়ে একই দাবি তোলে এবং এই নিয়ে ক্রিকেটবিশ্বে তোলপাড় হয়ে যায়।

এবার আরও নির্দিষ্ট ও চাঞ্চল্যকর অভিযোগ এনেছে তারা। ২০১১-১২ সালে ফিক্সিং হয়েছে, এমন ১৫টি ম্যাচের তালিকা প্রকাশ করেছে চ্যানেলটি। যার মধ্যে বিশ্বকাপের একাধিক ম্যাচ এবং লর্ডসে ভারতের টেস্ট ম্যাচও রয়েছে।

যেসব ম্যাচে ফিক্সিং হয়েছে বলে অভিযোগ, তার মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার মতো বড় ক্রিকেট খেলুড়ে দেশের ম্যাচও রয়েছে।

ক্রিকেটে ফিক্সিং হয় বলে আগেও অভিযোগ করেছিল এই আন্তর্জাতিক চ্যানেলটি। সেই সময়ে তাদের গোপন ক্যামেরায় ধরা পড়েছিল ক্রিকেট ফিক্সিংয়ে কয়েকজন খলনায়কের কথাবার্তা। যেখানে তারা আলোচনা করেছিল, ক্রিকেটবিশ্ব জুড়ে কীভাবে ফিক্সিং হয়। কাঠগড়ায় উঠেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দেয় সংশ্লিষ্ট দুই দেশের বোর্ড।

এই ফিক্সিং চক্রের অন্যতম নায়ক সুনীল মুনাওয়ার এবার ফোনে ও গোপন ক্যামেরার সামনে সরাসরি বলেছেন, ২০১১-১২ মৌসুমে কোন কোন ম্যাচে ফিক্সিং হয়েছে। যা তার ফোনের কথাবার্তা রেকর্ড করে জানা গেছে বলে দাবি ওই চ্যানেলের।

২০১১ সালে ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্ট নিয়ে দাবি করা হয়েছে, ওই টেস্টের দশ ওভারের একটি অংশে কত রান হবে, তা নাকি আগে থেকেই নির্ধারিত ছিল। যে অংশ গড়াপেটা হয়েছিল বলে দাবি করা হয়েছে, দেখা যায় সেই অংশে সত্যিই অত রানই হয়েছিল এবং ‘ভবিষ্যদ্বাণী’ অনুযায়ী সেই দশ ওভারের শেষ ওভারটি মেডেনই হয়। ম্যাচের আগেই এক ভারতীয় জুয়াড়ি দীনেশ খাম্বাট ওরফে ডিকে-কে নাকি এমন কথা বলেন মুনাওয়ারকে। রোববার রাতে প্রচারিত এক ঘণ্টার তথ্যচিত্রে সেই ফোন-কথোপকথনের রেকর্ডিং শোনানো হয়।

Reneta

লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সেই টেস্ট হয়েছিল ২০১১’র অগস্টে। যে ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৯৬ রানে। প্রথম ইনিংসে কেভিন পিটারসেন ডাবল সেঞ্চুরি করেছিলেন। রাহুল দ্রাবিড় ও ম্যাট প্রায়র সেঞ্চুরি করেন। সদ্য অবসর নেয়া ভারতীয় পেসার প্রবীণ কুমার প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। এর আগে ২০১৭ সালে রাঁচীতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টেও গড়াপেটা হয়েছিল বলে দাবি করেছিল তারা। যে দাবি অবশ্য উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া বোর্ড।

২০১১ সালে ভারতে বিশ্বকাপ ক্রিকেটের পাঁচটি ম্যাচে ও ২০১২ সালে শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচেও এই ধরনের সেশন ফিক্সিং বা স্পট ফিক্সিং হয়েছে বলে অভিযোগ। যা মুনাওয়ারের কথার রেকর্ডিংয়ে শোনা যায়। তার দাবি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বহু ক্রিকেটার এই গড়াপেটায় যুক্ত রয়েছেন। তবে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই দাউদ-ঘনিষ্ঠ বলে পরিচিত মুনাওয়ারের। ক্রিকেটে গড়াপেটা যে তার পক্ষে এমনকিছু কঠিন কাজ না, সেটিও গোপন ক্যামেরার সামনে গর্ব করে বলেছেন তিনি।

চ্যানেলটির দাবি, গড়াপেটার খলনায়কেরা ২৬টি ভবিষ্যদ্বাণী করেছিল, তার মধ্যে ২৫টিই সঠিক ছিল। অভিযোগ, কয়েকটি ম্যাচে ৮-১০ ওভারের একাধিক সেশন ফিক্সিংও ছিল। এমনকি কয়েকটি ম্যাচে দুই দলের ক্রিকেটারদেরই ফিক্সিংয়ে জড়িয়ে নেয়া হয়। আল জাজিরার দাবি, কোন ম্যাচে কোন সেশনে ফিক্সিং হয়েছিল, তার বিস্তারিত তথ্যও নাকি তাদের কাছে আছে। কিন্তু সেগুলি তারা এখন প্রকাশ করবে না, পরবর্তীকালে সম্ভাব্য আইনি তদন্তের স্বার্থে।

রোববার এই চাঞ্চল্যকর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসির দুর্নীতি দমন বিভাগ এই চ্যানেলের কাছে সহযোগিতা চেয়েছে। তাদের কাছে যা গোপন তথ্য ও প্রমাণ রয়েছে, তা আইসিসিকে দিতে অনুরোধ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-জাজিরালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মায়ের স্বপ্ন পূরণে ভোটের মাঠে নায়িকা মুক্তি!

এপ্রিল ১৩, ২০২৬

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে ভারতে শ্রমিক বিক্ষোভে সহিংসতা

এপ্রিল ১৩, ২০২৬

ঘানা লিগের চেলসির টিম বাসে ডাকাতের হামলা, ফুটবলার নিহত

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪: মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা জয়ের সুযোগ

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT