চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটের বরপুত্র লারার জন্মদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০২, মে ২০১৬
স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ যুব চ্যাম্পিয়নশীপে ১৯৮৭ সালেই ৪৯৫ রানের রেকর্ড ভাঙ্গা এক
ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে আগমনী বার্তা দিয়েছিলেন ত্রিনিদাদের রাজপুত্র
ব্রায়ান চার্লস লারা। এর তিন বছর পরেই ১৯৯০ সালে আন্তর্জাতিক অঙ্গণে অভিষেক
ঘটে টেস্টের সর্বোচ্চ ৪০০ রানের মহাকাব্যিক ইনিংসধারীর। ১৯৬৯ সালে জন্ম নেয়া এই বিস্ময়কর
প্রতিভাধারীর আজ ৪৭ তম জন্মদিন। 

সর্বকালের সেরা এই কিংবদন্তির অভাবনীয় ব্যাটিং প্রতিভা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় আরেক কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের মন্তব্যে। বোলারদের ইতিহাসেই অন্যতম সেরা এই লঙ্কান স্পিনার বলেছিলেন, সকল রেকর্ডই টেন্ডুলকারের অধিকারে, কিন্তু ব্রায়ান লারা তার চেয়েও ভালো। তার বিপক্ষে বল করাই সবচেয়ে কঠিন।

ব্যাটিং প্রদর্শনীতে সেরা উপভোগ্য সময় উপহার দেওয়া বাঁহাতি লারার ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে ২০০৭ সালে। ১৩১ টেস্ট ম্যাচে ৫২.৮৮ গড়ে তার সংগ্রহ ১১ হাজার ৯৫২ রান, টেস্টে সর্বো্চচ স্কোরের রেকর্ডে যা ষষ্ঠ। টেস্ট ক্রিকেটে ৩৪ টি শতক রয়েছে তার। ওয়ানডেতে ২৯৯ ম্যাচে তার মোট সংগ্রহ ১০ হাজার ৪০৫ রান, শতক রয়েছে ১৯টি। প্রথম শ্রেণীর ক্রিকেট তারর রয়েছে ইতিহাসের সর্বোচ্চ ৫০১ রানের ব্যক্তিগত ইনিংস।

Banglabid

১৯৯৪ সালেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭৫ রানের অকল্পনীয় এক রেকর্ড গড়েন লারা। যা ২০০৩ সালে ৩৮০ রান করে অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন ভেঙ্গে দেন। এর ৬ মাস পরেই সেই ইংল্যান্ডের বিপক্ষেই সেই একই গ্রাউন্ড এসটি জোন্সে মহাকাব্যিক ৪০০ রানের অপরাজিত ইনিংসটি রচনা করেন তিনি। ওয়ানডেতে লারার সর্বোচ্চ ১৬৯ রানের ইনিংসটি ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

লারার শ্রেষ্ঠত্ব মূল্যায়নে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেলের অভিমতও লক্ষ্যণীয়। “টেস্ট ক্রিকেটে একমাত্র তারই রয়েছে ৪০০ রানের স্কোর, একটি ট্রিপল সেঞ্চুরি এবং সাতটি ডাবল সেঞ্চুরি। এটা অসাধারণ কৃতিত্ব, বিশেষত যখন আপনি দেখবেন টেন্ডুলকার বা পন্টিংয়ের কোন ট্রিপল সেঞ্চুরিই নেই।

Reneta

ব্যাটিংয়ের এই বরপুত্রের ওয়ানডেতে ৪ টি উইকেটও রয়েছে। বাঁহাতি ব্যাটসম্যান হলেও লেগ স্পিন বোলটা তিনি করতেন ডান হাতেই। লারার সম্পর্কে আরও চমকপ্রদ তথ্য হলো ক্যারিবিয়ান গলফ টুর্নামেন্টে শিরোপাও জয় করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রায়ান লারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরাকের পার্লামেন্ট ছেড়েছে শিয়া বিক্ষোভকারীরা

পরবর্তী

কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের তদন্তে ৪ সদস্যের কমিটি

পরবর্তী

কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের তদন্তে ৪ সদস্যের কমিটি

কিউবার পথে যুক্তরাষ্ট্রের প্রথম প্রমোদতরী

সর্বশেষ

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT