অন্যান্য

ক্রিকেটার শাহাদতকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার শাহাদতকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শিশু গৃহকর্মী হ্যাপীর উপর নির্যাতনের ঘটনায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদত হোসেন ও তার স্ত্রী অ্যানিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ‘জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন’।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়। শিশু হ্যাপী ছাড়াও মিরপুরের মনিপুরে আরেক শিশু গৃহকর্মী তাহমিনা আক্তারকে হত্যার প্রতিবাদে ঐ মানববন্ধনের আয়োজন।

শিশু তাহমিনাকে হত্যার দায়ে অভিযুক্ত অ্যাডভোকেট আল মামুনকে দ্রুত গ্রেফতার করে দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবি উঠে। পহেলা সেপ্টেম্বর তাহমিনার হত্যার ঘটনা ঘটলেও প্রশাসনের অবহেলায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ শ্রমিকদের।

মানববন্ধনে গার্হস্থ্য নারী শ্রমীকেরা ছাড়াও বাংলাদেশ ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। হত্যা-নির্যাতন বন্ধে গৃহশ্রমিকদের শ্রম আইনে অর্ন্তভুক্ত করার দাবি উঠে।

বিষয়:ক্রিকেটার শাহাদতশিশু নির্যাতন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…