চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-তামিমদের অপেক্ষায় বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে বিসিবিতে এসেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক নাইমুর রহমান দুর্জয়। বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করতেই মূলত দুই সংসদ সদস্যের মিরপুর কার্যালয়ে আসা।

সোমবার ১১ দফা দাবি নিয়ে জোট বেঁধেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। বিরত আছেন সকল ক্রিকেটীয় কার্যক্রম থেকে। মঙ্গলবার নাজমুল হাসান সংবাদ সম্মেলন করে সাকিব-তামিমদের ধর্মঘটে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেন। পরিস্থিতি তাতে আরও জটিল হয়ে ওঠে। এরমধ্যেই বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গণভবনে যান বিসিবি সভাপতি।

নাজমুল হাসানের বরাত দিয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসার জন্য অপেক্ষা করবেন তারা।

এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, বুধবার বিকেল ৫টায় খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত তারা। দেশের ক্রিকেটে অচলাবস্থা নিরসনে ক্রিকেটারদের দিকে তাকিয়ে এখন বোর্ড পরিচালকরা।

সকালে টাইগারদের ১১ দফা দাবি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, খেলোয়াড়রা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটারদের দাবি বিবেচনা করা হবে।

মঙ্গলবার ক্রিকেটারদের ১১ দফা দাবি বিসিবিকে না জানিয়ে মিডিয়াতে জানানো অপ্রত্যাশিত ও অবিশ্বাস্য বলে মন্তব্য করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেসময় কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। যদিও ২৪ ঘণ্টা পার না হতেই নমনীয় বিসিবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্জয়নাজমুল হাসানপ্রধানমন্ত্রীবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT