চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটই অলক কাপালির ‘নিউ ইয়ার’

রেজাউল করিমরেজাউল করিম
৮:১১ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

২০১২ সালে বিপিএল প্রথমবার যখন মাঠে গড়ায় তখন আইকন ক্রিকেটারদের একজন ছিলেন অলক কাপালি। সিলেট রয়্যালসের অধিনায়কও ছিলেন তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও ব্যাটে-বলে দারুণ ঝলমলে ছিলেন।

অথচ সিজন থ্রি’তে অকশনে দলহীন থাকা সেই কাপালির হাত ধরেই শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রায় ভুলতে বসা বাংলাদেশ জাতীয় দলের একসময়ের তারকা খেলোয়াড় অলক কাপালি নতুন বছরে নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেন ‘চ্যানেল আই অনলাইনে’র সঙ্গে।

চ্যানেল আই অনলাইন: কেমন আছেন?
অলক:
এই তো, ভালো আছি। আপনি?

চ্যানেল আই অনলাইন: বিপিএল তো শেষ হলো, এখন কি নিয়ে ব্যস্ত?
অলক:
এখন তেমন কোনো ব্যস্ততা নেই। তবে সামনেই বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ)। তার জন্যে মানসিককভাবে প্রস্তুত হচ্ছি।

চ্যানেল আই অনলাইন: পুরানো প্রশ্ন। এখন আপনি একটি চ্যাম্পিয়ন দলের সদস্য। সেই অনুভূতি এবং বিপিএল ফাইনাল, বিশেষ করে আপনার ইনিংসটা নিয়ে যদি একটু বলেন…
অলক: আগের দুইবারই চ্যাম্পিয়ন হয়েছিলো ঢকা। এবার আমরা নতুন চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলের সদস্য হতে সবারই ভালো লাগে। চ্যাম্পিয়ন হতে পেরে আমিও খুশি। আর ফাইনাল! অবশ্যই স্মরণীয়। তবে আত্মবিশ্বাস ছিলো। যদিও আগের ম্যাচগুলো এতো উপরে ব্যাট করার সুযোগ হয়নি। তারপরও মনোবল ছিলো শেষ ওভারে ১৫-১৬ রান নেওয়া সম্ভব। কারণ বল খুব ভালোভাবে ব্যাটে আসছিলো।

চ্যানেল আই অনলাইন: বিপিএল আপনাকে অনেক দিয়েছে। আইকন খেলোয়াড় ছিলেন, একটি দলের অধিনায়কও ছিলেন। সর্বশেষ টুর্নামেন্ট আপনাকে নতুন করে চেনালো। তো সার্বিকভাবে যদি বিপিএলের মূল্যায়ন করেন….

Reneta

অলক: হ্যাঁ, বিপিএল আমাদের ক্রিকেটে অনেক অবদান রাখছে। আমাদের জাতীয় দলের সাম্প্রতিক পারফর্মেন্স ও র‌্যাঙ্কিং দেখেন সেখানে ব্যাপক উন্নতি হয়েছে। বিপিএল যদি ভালোভাবে চালিয়ে নেওয়া যায় তাহলে আমাদের ক্রিকেট আরো অনেক এগিয়ে যাবে।

চ্যানেল আই অনলাইন: বিপিএলে দারুণ খেললেন, এবার জাতীয় দলের ফেরার আশা করছেন নিশ্চয়ই?
অলক: আমি আসলে ওইভাবে চিন্তা করি না। যখন যে টুর্নামেন্টে খেলি, সেটা হোক ঘরোয়া লিগ, জাতীয় লিগ বা অন্যকোনো। সব জায়গাতে আমার একটা চেষ্টা থাকে সেটা ভালো খেলা।

চ্যানেল আই অনলাইন: আরেকটি নতুন বছর শুরু হলো। নতুন বছরে আপনার নতুন পরিকল্পনা কি?
অলক: আমার কোনো নতুন পরিকল্পনা নেই। বছর ঘুরলেও আমার পরিকল্পনা একটাই। সেটা হলো ক্রিকেট। ক্রিকেটই আমার ‘নিউ ইয়ার’। সব সময় ক্রিকেট নিয়েই ভাবতে চাই, ক্রিকেট নিয়ে থাকতে চাই।

চ্যানেল আই অনলাইন: নতুন বছরের শুরুতে পরিবার নিয়ে স্পেশাল কোনো পরিকল্পনা আছে কিনা?
অলক: আসলে সেরকম কিছু চিন্তা করি নাই।বিপিএল চলাকালে আমার চাচা মারা গেছেন। ওই সময় তো আমাদের অনেক কিছু করতে হয়। চারদিন বাসায় ছিলাম। আর নতুন বছরে সেভাবে কিছু চিন্তা না করলেও দেখি কি করা যায়।

চ্যানেল আই অনলাইন: আপনি বললেন, সব সময় ক্রিকেট নিয়েই ভাবতে চান, ক্রিকেট নিয়ে থাকতে চান। ক্রিকেটের সঙ্গে তো অনেক দিন ধরে আছেন। খেলোয়াড় কাপালির অবসরের পর তাকে ক্রিকেটে কোন ভূমিকায় দেখবো? কোচিং পেশার সঙ্গে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা?
অলক: (হেসে) তেমন কিছু এখনো চিন্তা করি নাই। এখন শুধু পরিকল্পনা অনুশীলন করা, ফিটনেস ঠিক রাখা ও ক্রিকেটে খেলা।

চ্যানেল আই অনলাইন: আসলেই কোনো পরিকল্পনা নেই?
অলক: এখনো নেই, তবে সেরকম কিছু হলে আপনাদের জানাবো।

চ্যানেল আই অনলাইন: ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা রইলো..
অলক: চ্যানেল আই অনলাইন এবং এর পাঠকদেরকেও নতুন বছরের শুভেচ্ছা। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলক কাপালিবর্ষবরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT