চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকইনফোর চোখে বিপিএলের সেরা একাদশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

গতকাল শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ ক্রিকেটের চতুর্থ আসর। টুর্নামেন্ট শেষে আজ বিপিএলের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

তাদের করা একাদশে স্থান পেয়েছে সাতজন বাংলাদেশি ও চার জন বিদেশী খেলোয়াড়। একাদশের নেতৃত্বে রাখা হয়েছে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন সামিকে (ওয়েস্ট ইন্ডিজ)।

ক্রিকইনফোর সেরা একাদশে ওপেনার হিসেবে আছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল ও ঢাকা ডায়নামাইটসের মারকুটে ওপেনার মেহেদি মারুফ। তামিম আসরে ৪৭৬ ও মারুফ ৩৪৭ রান করেছেন। সদ্য শেষ হওয়া আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।

তিন নম্বরে রাখা হয়েছে বিপিএল-ফোরের একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির রহমানকে। রাজশাহীর হয়ে সর্বমোট ৩৭৭ রান করেছেন তিনি।

মিডল-অর্ডারে আছেন আসরের সেরা খেলোয়াড় ও খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে তিনি করেন ৩৯৬ রান। বল হাতেও সাফল্য পেয়েছেন মাহমুদুল্লাহ। ১০ উইকেট নিয়েছেন এই অফ-স্পিনার।

মাহমুদুল্লাহ’র সাথে মিডল-অর্ডারে আছেন চিটাগং-এর আফগান খেলোয়াড় মোহাম্মদ নবী। ব্যাটে-বলে নবী বেশ উজ্জ্বল ছিলেন। ব্যাট হাতে ২৩০ রান করার পাশাপাশি ১৯ উইকেটও নিয়েছেন তিনি।

Reneta

ব্যাটিং লাইন-আপে এরপরই আছেন স্যামি। ২৭৬ রানের পাশাপাশি ৬ উইকেট নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক। ব্যাট হাতে বেশ কয়েকটি ম্যাচে রাজশাহীকে স্মরণীয় জয়ও এনে দিয়েছেন স্যামি।

দলে উইকেটরক্ষক হিসেবে আছেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে ৩৪১ রানের পাশাপাশি ৭টি ডিসমিসাল রয়েছে তার।

একমাত্র অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন ঢাকা ডাইনামাইটের ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়াইন ব্রাভো। এবার ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে ২১ উইকেট নিয়েছেন তিনি। চতুর্থ আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন ব্রাভো।

একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আরাফাত সানি। রংপুর রাইডার্সের হয়ে ১৩ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি। পেসার হিসেবে একাদশে আছেন খুলনার দুই খেলোয়াড় শফিউল ইসলাম ও পাকিস্তানের জুনায়েদ খান। শফিউল ১৮ ও জুনায়েদ ২০ উইকেট নিয়েছেন। বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন শফিউল।

ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশ: তামিম ইকবাল, মেহেদি মারুফ, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী, ড্যারেন স্যামি (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, আরাফাত সানি, শফিউল ইসলাম ও জুনায়েদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনার এন এ কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত পুনর্বহাল দাবিতে মানববন্ধন

পরবর্তী

বিজয়-কোহলি’র সেঞ্চুরিতে ভারতের লিড

পরবর্তী

বিজয়-কোহলি’র সেঞ্চুরিতে ভারতের লিড

প্রধানমন্ত্রীর ভারত সফর ফেব্রুয়ারিতে

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT