চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাইস্টচার্চে দাপট ধরে রেখেছে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে নিউজিল্যান্ডের টানা ১৭ টেস্ট জয়ের রেকর্ড মাউন্ট মঙ্গানুইয়ে থামিয়েছিল বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান ট্রফিধারীরা ক্ষণ গুনছে আরেকটি হরের, সাউথ আফ্রিকার বিপক্ষে। ৪২৬ রানের বড় লক্ষ্য ছোঁড়ার পর সফরকারীদের কাজটা এগিয়ে রেখেছেন রাবাদা-মহারাজ।

ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা। ১৪০ রানে ৫ উইকেট নিয়ে দিন শুরু করে থেমেছে ৩৫৪ রানে। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের শুরুর ৪ উইকেট দ্রুত তুলে ম্যাচের রাশ হাতে রেখেছে সফরকারী দল।

সংক্ষিপ্ত স্কোর: সাউথ আফ্রিকা: ৩৬৪ ও ৩৫৪/৯ (ডিক্লেয়ার); নিউজিল্যান্ড: ২৯৩ ও ৯৪/৪ (চতুর্থ দিন শেষে)

হ্যাগলি ওভালে সিরিজে পিছিয়ে পড়া সাউথ আফ্রিকাকে চতুর্থ দিনে দারুণ শুরু এনে দেন কাইল ভেরেন্নে। তরুণ ডানহাতি উইকেটরক্ষক হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম শতক। অপরাজিত থাকেন ক্যারিয়ার সেরা ১৩৬ রানে। ১৮৭ বলের ইনিংসে মেরেছেন ১৬টি চার ও একটি ছক্কা।

শেষদিকে রাবাদার ৩৪ বলে চারটি করে চার-ছক্কার ঝড় থামার কয়েক ওভার পর ইনিংস ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। ৪২৭ রানের বড় লক্ষ্যের নিচে পড়ে স্বাগতিক নিউজিল্যান্ড।

চতুর্থ দিনে ৪২ ওভার ব্যাট করতে পেরেছে কিউইরা। হারিয়েছে শুরুর ৪ ব্যাটারকে। ইনিংসের ১ রানের মাথায় উইকেট হারানো কিউইরা ২৫ রানে হারিয়েছে ৩ উইকেট। দিনের শেষদিকে ড্যারিল মিচেলকে হারায় স্বাগতিক দল।

Reneta

ম্যাচের লাগাম নিজেদের কাছে রাখতে বড় ভূমিকা রেখেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ব্যাটে তাণ্ডব চালানোর পর বল হাতে শুরুর স্পেলে স্বাগতিক দুই ওপেনারকে ফেরান তিনি।

টম ল্যাথাম ১ রান করতে পারলেও রাবাদা তোপে রানের খাতাই খুলতে পারেননি উইল ইয়ং। অন্য দুই উইকেট ঝুলিতে পুরেছেন ডানহাতি অর্থোডক্স স্পিনার কেশব মহারাজ। হেনরি নিকোলাসকে ৭ রানে ফেরানোর পর জুটি ভেঙে ফিরিয়েছেন ড্যারিল মিচেলকে (২৪)।

দিন শেষে জয় থেকে অনেক দূরে চলে এসেছে নিউজিল্যান্ড। সাউথ আফ্রিকার জন্য পঞ্চম দিনে যা একটু বাধা হতে পারেন ব্যাটার ডেভন কনওয়ে। ১২৭ বলে ৬০ রান থেকে ব্যাট করতে নামবেন বাঁহাতি ব্যাটার।

কনওয়েকে সঙ্গ দেবেন উইকেটরক্ষক ব্যাটার টম ব্ল্যান্ডেল (১)। চতুর্থ দিন শেষে ৯৪ রান তোলা কিউইদের শেষ দিনে নিতে হবে আরও ৩৩২ রান। স্বাগতিক দলটির হাতে আছে ৬ উইকেট, সামলাতে হবে রাবাদা-জানসেনের তোপ।

Jui  Banner Campaign
ট্যাগ: কনওয়েক্রাইস্টচার্চবাংলাদেশমাউন্ট মঙ্গানুইরাবাদালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT