ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড থেকে: দ্বিতীয় টেস্টের জন্য ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দল। সেখানে প্রথমদিন ছুটির মুডে কাটিয়েছেন টাইগাররা। ওয়েলিংটন থেকে বিমানযোগে স্থানীয় সময় দুপুর ১টায় ক্রাইস্টচার্চে শহরে নামে টিম টাইগার্স। সেখানে রেনডেজভউস হোটেলে আছে মুশফিকুর রহিমের দল।
ট্রাভেল ডে থাকায় আজ বিশ্রামে কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে বিকেলে কেউ কেউ নিজেদের মতো ঘুরতে বের হয়েছিলেন।
আগামীকাল (বুধবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হেগলি ওভালে অনুশীলন করবে বাংলাদেশ দল। ২০ থেকে ২৪ জানুয়ারি এই ভেন্যুতেই হবে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ টেস্ট ম্যাচ।
এর আগে ইনজুরি আক্রান্ত বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৬ উইকেটে জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড।







