চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাইস্টচার্চের দুঃস্মৃতিই বাঁধনে বেঁধেছে বাংলাদেশকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ০৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার স্মৃতি হয়তো এখনো ক্ষণে ক্ষণে হানা দেয় বাংলাদেশের ক্রিকেটারদের মনে। জুম্মার নামাজ পড়তে যেতে একটু দেরি হওয়াতে বন্দুকধারী সন্ত্রাসীর হামলা থেকে সেদিন অল্পের জন্য রক্ষা পান তামিম-মুশফিকরা। সেই হামলার ভয়াবহ স্মৃতি শিষ্যরা কাটিয়ে উঠতে পারবেন কিনা এমন ভাবনা ছিল টাইগার কোচ স্টিভ রোডসের, অবাক হয়ে সেই রোডসই দেখছেন ক্রাইস্টচার্চের হামলার পর মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা!

মঙ্গলবার সংবাদ সম্মেলনে রোডসের কাছে প্রশ্ন ছিল, ক্রাইস্টচার্চের হামলার পর কীভাবে দলকে আবারও উজ্জীবিত করেছেন তিনি। জবাবে ইংলিশ কোচ জানিয়েছেন, কিছুই করতে হয়নি তাকে। খেলোয়াড়রা নিজেরাই নিজেদের সাহস যুগিয়েছেন।

‘সেই ঘটনার পর যেভাবে তারা নিজেদের সামলেছে, তাদের প্রতি আমার ভীষণ রকম শ্রদ্ধা তৈরি হয়েছে। রোজার শেষে তারা এখন ঈদ উদযাপন করছে। ছেলেদের জন্য সময়টা অনেক কঠিন ছিল। ক্রাইস্টচার্চের হামলার পর মনে হচ্ছে তাদের মধ্যে একটি শক্তিশালী ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে।’

‘তারা একসঙ্গে সেদিনের ভয়াবহ অভিজ্ঞতাকে মোকাবেলা করেছে। নিজেরাই একে অন্যকে সাহস যুগিয়েছে। সেজন্য তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আছে। সেদিনের পর থেকে তাদের মুখে এখন হাসি আছে। আমি ভেবেছিলাম এই ঘটনার পর দলটাকে কীভাবে সামলাবো?’

‘আমাকে আসলে কিছুই করতে হয়নি। স্বাভাবিকভাবেই জীবনটাকে চলতে দিয়েছি। জোর করে কিছু করতে গেলেই ভুল হতো। যা করার তারাই করেছে।’

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশস্টিভ রোডস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ১ পুলিশ নিহত

পরবর্তী

সেই সাব্বিরই দর্শক হয়ে থাকছেন?

পরবর্তী

সেই সাব্বিরই দর্শক হয়ে থাকছেন?

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান ওবায়দুল কাদেরের

সর্বশেষ

ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার সমাপ্তি

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস-জ্বালানি সংকটে ৬২টি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত

আগস্ট ২৮, ২০২৬

জাতীয় দলের সাবেক সতীর্থকে নতুন কোচ হিসেবে পেলেন মেসি

আগস্ট ২৮, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT