চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাসিনো নিয়ে সংবাদ প্রকাশ: সাংবাদিক হিরনের জামিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
আদালত
A A

ক্যাসিনো ব্যবসায় জড়িতদের তালিকা নিয়ে সংবাদ প্রচারের ঘটনায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদ উল্লাহ সিদ্দিকী কাজলের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক হিরন খান।

সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জেল হোসেন  হিরন খানকে জামিনে মুক্তির আদেশ দেন।

এর আগে, আদালতে আত্মসমর্পণ করলে তার জামিনের আবেদন করেন অ্যাডভোকেট তুহিন হাওলাদার।

Banglabid

জামিন শুনানিতে আদালতকে বলা হয়, এ মামলার অভিযোগের কোনো সত্যতা নেই। দরখাস্তকারী আসামি সাংবাদিকতার সব নিয়ম-কানুন মেনে এবং সঠিক সূত্রের কথা গোপন রেখে অবৈধ ক্যাসিনো ব্যবসায়ীদের নামের তালিকা সংবাদে প্রকাশ করেছেন। এ কারণে বাদি ক্ষুব্ধ হয়ে ঘটনা সাজিয়ে বেআইনিভাবে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ধারায় মামলা করেছে। এর কারণ, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ধারার অভিযোগ অ-আমলযোগ্য এবং জামিনযোগ্য। এ অ-আমলযোগ্য ধারার মামলা থানা পুলিশ সরাসরি গ্রহণ করতে পারেন না। আইন অনুযায়ী এ মামলা ম্যাজিস্ট্রেট আমলে নিবেন। কিন্তু এ মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাজটি পুলিশ করেছে। এ কারণে এ মামলা দায়ের প্রক্রিয়াটিই প্রশ্নবিদ্ধ।

আদালত শুনানি শেষে সাংবাদিক হিরন খানের জামিন মঞ্জুর করেন। এর ফলে এই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার বা হয়রানি করতে পারবে না বলে আইনজীবী জানান।

গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বাদী হয়ে মামলা করেন আওয়ামী লীগ নেতা ওবায়েদ উল্লাহ সিদ্দিকী কাজল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাসিনো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT