চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাসিনো কাণ্ড ও সম্রাটকে গ্রেপ্তারের পরে কী?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩৬ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

 

পরপর তৃতীয়বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ। নানা উত্থান পতনের মধ্যে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে চলছে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড। এই সময়ের মধ্যে সরকারের কোনো পদক্ষেপে জনগণের একপক্ষ হয়তো খুশি হয়েছে, আরেকপক্ষ নাখোশ হয়ে আসছিল। তবে সাম্প্রতিক সময়ের ক্যাসিনো অভিযানসহ দুর্নীতি অভিযান ইতিবাচক আলোড়ন তুলেছে জনমনে।

মন্ত্রিসভার এক বৈঠকে ছাত্রলীগের শীর্ষ নেতাদের নানা অপকর্মের বিরুদ্ধে সতর্কবার্তা ও পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী আলোচনায় চলে আসেন। তারপরে ধীরে ধীরে দলের আগাছা পরিষ্কারের অভিযানের বলি হয় তার দলের আরেক সহযোগী সংগঠন যুবলীগের শীর্ষ নেতৃত্ব।

Banglabid

দেশের বিভিন্ন স্পোর্টস ক্লাবে অভিযানে বেরিয়ে আসে ক্যাসিনো ও জুয়া-মাদকের আখড়া। যুবলীগ নেতা, হাইব্রিড ব্যবসায়ী কাম রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠকসহ অনেকে গ্রেপ্তার হতে থাকে ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগে। এরপরে প্রধানমন্ত্রীর দেয়া দুর্নীতির বিরুদ্ধে ভাষণ-বিবৃতির পরে জনমনে আশার সঞ্চার করে। জাতিসংঘের সাধারণ অধিবেশন ও ভারত সফরের ব্যস্তসূচিতে বিদেশে থাকায় জনগণ চাতক পাখির মতো অপেক্ষায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ দেখতে। তাদের আশা, প্রধানমন্ত্রী হয়তো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশে ক্যান্সারের মতো বসে থাকা দুর্নীতি খুঁজে খুঁজে বিদায় করবেন।

শুধু দেশের জনগণের মনে আশার সঞ্চারই করেনি, এই দুর্নীতি বিরোধী অভিযান বিশ্বব্যাপী নানা মহলে প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এই পদক্ষেপের ফলে সরকারের ভাবমূর্তি কয়েকদশকের মধ্যে সর্ব্বোচ অবস্থানে আছে বলেও জানা গেছে।

রবিবার এক অভিযানে যুবলীগের শীর্ষ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ধারণা করা হচ্ছিল অনেক আগেই তাকে গ্রেপ্তার করা হবে। রোববার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব। তার অফিসে অভিযানের পরে উদ্ধার হয়েছে অস্ত্র-মাদক ও অবৈধ বস্তু। র‍্যাবের ভ্রাম্যমান আদালতের তাৎক্ষনিক দণ্ডে কারাগারে স্থান হয়েছে সম্রাটের।

Reneta

ক্যাসিনো কাণ্ড ও সম্রাটের গ্রেপ্তারের পরে কী করবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্ন এখন সামাজিক মাধ্যমে, টক শোতো ও সংবাদ বিশ্লেষনে। এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। তবে আমাদের আশাবাদ, এই পদক্ষেপের বিস্তৃতি শুধু ক্যাসিনোতে সীমাবদ্ধ না থেকে যে দুর্বৃত্তায়িত রাজনীতি-অর্থনীতি ক্যাসিনোর মতো সংস্কৃতি তৈরি করে, তার মূলে আঘাত করবে। দেশের সর্বস্তরের জনগণও হয়তো এমনটাই ভাবছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিয়ম ও দুর্নীতিক্যাসিনো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিকে ফাঁকি দিয়ে রোনালদোর সতীর্থ হতে চান এ আর্জেন্টাইন

পরবর্তী

৩০ ম্যাচ দূরেই ধূসর ম্যানসিটির শিরোপা স্বপ্ন!

পরবর্তী

৩০ ম্যাচ দূরেই ধূসর ম্যানসিটির শিরোপা স্বপ্ন!

ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT