কানাডার আলবার্টার ক্যালগেরির সমাজসেবক, কমিউনিটি ব্যক্তিত্ব ও ‘আমরা সবাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য বিনয় দে গতকাল কানাডার মন্ট্রিলে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
মৃত্যুকালে তিনি কন্যা সুজাতা দে, পুত্র অনিল দে সহ অসংখ্য বন্ধু বান্ধবও আত্মীয়স্বজন রেখে গেছেন।
বিনয় দে বাংলা কমিউনিটি তে নতুন আসা অভিবাসীদের সাহায্য করা ছাড়াও বিভিন্ন সেবামূলক কাজে অত্যন্ত সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে ক্যালগেরির বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।







