চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মিরাজ-মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এক টেস্ট আগেও র‍্যাঙ্কিংয়ে ছিলেন ত্রিশতম স্থানে। মিরপুর টেস্টের পর এক লাফে ১৪ ধাপ এগিয়ে বোলিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একইভাবে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের পঞ্চাশে ঢুকে নিজের সেরা অবস্থানে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১১২ রানে ১২ উইকেট নিয়েছেন মেহেদী। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন টাইগার অফস্পিনার। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নিয়েছেন ম্যাচে ১০ উইকেট।

এই ১২ উইকেটই মেহেদীকে উঠিয়ে এনেছে টেস্ট বোলারদের সেরা বিশে। সাদা পোশাকের বোলারদের র‍্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে অবস্থান তার।

একই টেস্টে দারুণ বোলিং করেও একধাপ করে পিছিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। সাকিব আছেন ২১ নম্বরে ও তাইজুলের অবস্থান তার ঠিক পরেই, ২২ নম্বরে।

পঞ্চাশে প্রথমবার ঢুকে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪৮ নম্বরে। বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে সাত ধাপ এগিয়ে টাইগার অধিনায়কের অবস্থান বোলিংয়ের মতই, ঠিক ২১ নম্বরে।

দুই ধাপ পিছিয়ে আরেক ব্যাটসম্যান মুমিনুল হক আছেন ২৬ নম্বরে। আগের টেস্টে র‍্যাঙ্কিংয়ের ২২-এ থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অবস্থান ছয় ধাপ পিছিয়ে ২৮ নম্বরে।

Reneta

শীর্ষেই ছিলেন। এবার টেস্ট অলরাউন্ডারদের সেরা অবস্থানকে আরও পোক্ত করেছেন সাকিব। ৪১৫ রেটিং তার। ১৫ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রবীন্দ্র জাদেজা।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও ৮-এ থাকা ওয়েস্ট ইন্ডিজকে রেটিং পয়েন্টে প্রায় ধরেই ফেলেছে বাংলাদেশ। ৯-এ থাকা টাইগারদের বর্তমান পয়েন্ট ৬৯। আর চট্টগ্রাম ও মিরপুর টেস্টে হোয়াইটওয়াশ হওয়া ক্যারিবীয়দের রেটিং ৭০। দুই দলের মাঝে পয়েন্টের ব্যবধান মাত্র ১!

Jui  Banner Campaign
ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদমিরাজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গণভোট ৬০.২৬ শতাংশ, জিতেছে ‘হ্যাঁ’

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT