চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারের শুরুতে গাছতলায় রাত কাটিয়েছেন জাভেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

৭৭ এ পা রাখলেন বলিউডের জনপ্রিয় কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। ষাটের দশকে মুম্বাইয়ে পা রেখেছিলেন বর্ষীয়ান এই গীতিকার ও চিত্রনাট্যকার। তবে ক্যারিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না তাঁর জন্য।

সারাদিন কাজের সন্ধানে প্রায়ই মুম্বাইয়ের রাজপথে ঘুরতেন তিনি। রাত হলে কখনো কোন বারান্দা, কখনো বা কোন করিডোর, মাঝে মাঝে আবার গাছের তলায় ভিড়ের মধ্যে রাত কাটিয়েছেন তিনি।

তাঁর ৭৭তম জন্মদিনে ফিরে দেখা যাক কীভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছেন গীতিকার।

২০০৬ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানিয়েছিলেন, কখনো কোন বারান্দা, কখনো বা কোন করিডোর, মাঝে মাঝে আবার গাছের তলায় ভিড়ের মধ্যে রাত কাটিয়েছেন। তাঁর মতো আরও অনেক বেকার মানুষ রাত কাটাতো সেখানে। ১৯৬৯ সালে এমন একটি কাজ পান, যার ফলে তাঁর জীবনের মোড় ঘুরে গিয়েছিল।

মুম্বাইতে শুরুর পাঁচটা বছর এভাবেই কাটিয়েছেন তিনি। এরপর ১৯৬৯ সালে সেলিম খানের সঙ্গে জুটি বাঁধেন। বলিউডের একের পর এক সুপারহিট ছবির সংলাপ লেখা শুরু করেন জাভেদ। সেলিম-জাভেদ নামে পরিচিতি পেতে শুরু করেন।

এরপর ১৯৭০ থেকে ৮০-র দশক জুড়ে বলিউডে একের পর এক হিট ছবিতে কাজ করেন। ‘সীতা অউর গীতা’, ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ডন’, ‘মিস্টার ইন্ডিয়া’-র ছবির চিত্রনাট্যের উপর কাজ করেছেন। ১৯৮২ সালে ব্যক্তিগত সমস্যার কারণে আলাদা হয়ে যায় সেলিম এবং জাভেদ জুটি।

Reneta

গীতিকার হিসেবে তিন বছর পরপর জাতীয় পুরস্কার পেয়েছেন জাভেদ আখতার। ১৯৯৭ সালে ‘সাজ’, ১৯৯৮ সালে ‘বর্ডার’ এবং ১৯৯৯ সালে ‘গডমাদার’ -এর জন্য। এছাড়াও পদ্মভূষণ এবং পদ্মশ্রীও পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: কবিজাভেদ আখতারবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT