চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তনের কাছে পাত্তাই পেল না বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের তিনটিতেই বাজেভাবে হেরে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা। মঙ্গলবার রাতে শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারে তারা।

টস হেরে ব্যাট করতে নেমেই স্পিনার ইমাদ ওয়াসিমের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। তৃতীয় ওভারের প্রথম দুই বলেই জোড়া আঘাত হানেন ইমাদ। এর পর স্কোর বোর্ডে ৩১ রান উঠতেই চার উইকেট হারায় তারা। যার তিনটিই নেন ইমাদ।

৬৬ রানের মাথায় পঞ্চম উইকেট আউট হওয়ার পর আর কোনো উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রানের চাকা মোটে সচল ছিল না তাদের। শেষ পর্যন্ত ১০৩ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। দলের হয়ে মারলন স্যামুয়েলস অপরাজিত ৪২ রান করেন। বাকিদের কেউ উল্লেখ করার মতো রান করতে পারেননি।

ছোট টার্গেট সহজেই টপকে যায় পাকিস্তান। দলীয় ৩৬ আর ৪০ রানে দুই ওপেনারকে হারালেও শোয়েব মালিকের অপরাজিত ৪৩ এবং বাবর আজমের অপরাজিত ২৭ রানে ২৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় সরফরাজ আহমেদের দল। আউট হওয়ার আগে সারজিল খান ১১ ও খালিদ লতিফ ১৬ রান করেন।

ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ইমাদ ওয়াসিম। আর পুরো সিরিজে দুরন্ত পারফর্ম করায় সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

দু’দলের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার শারজাহ’য়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনা বিভাগে সাড়ে চার হাজার পূজা মণ্ডপে চলছে প্রস্তুতি

পরবর্তী

সুসজ্জিত মৃত্যু

পরবর্তী

সুসজ্জিত মৃত্যু

গৃহযুদ্ধ অবসানের আশায় স্থল অভিযানে আসাদ বাহিনী

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT