চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের হারিয়ে দিল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ন ১৫, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

গ্রুপ পর্বে খুঁড়িয়ে খুঁড়িয়ে সুপার সিক্সের টিকিট পেয়েছে আফগানিস্তান। সেরা ছয়ে জায়গা পেয়েই নিজেদের শক্তির জানানটা দিল রশিদ খানের দল। ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্বের সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানরা।

বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচেও আফগানদের কাছে হেরেছিল জেসন হোল্ডারের দল।

বৃহস্পতিবার হারারেতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৯৭ রানের সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। আফগান বোলারদের প্রায় প্রত্যেকেই করেছেন কিপটে বোলিং। অধিনায়ক রশিদ খান ১০ ওভারে ৩১ রানে নিয়েছেন ১ উইকেট। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা ১৭ বছর বয়সী মুজিব জাদরান, ১০ ওভারে খরচ করেছেন ৩৩ রান।

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে শাই হোপের ব্যাটে। সেটিও আবার ৯৪ বল খেলে।

লক্ষ্যে পৌঁছাতে আফগানদের উইকেট খরচ হয়েছে ৭টি। রহমত শাহর ৬৮ রানে ভর করে ১৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রশিদের দল।

৩ উইকেট নিয়ে ক্যারিবীয়দের সেরা বোলার অধিনায়ক জেসন হোল্ডার। ১০ ওভারে ৩৯ রান খরচে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর

এপ্রিল ৯, ২০২৬

প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্যমন্ত্রীর

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

এপ্রিল ৯, ২০২৬

‘একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল’

এপ্রিল ৯, ২০২৬

একাই ৯ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান অলরাউন্ডার

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT