সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘দ্য ভয়েস ইন্ডিয়া’র দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছেন দিল্লির ফারহান সাবির। পুরস্কার হিসেবে জিতেছেন ২৫ লাখ রুপি আর নতুন গাড়ি। কিছুদিন আগেও দিল্লির একটি ক্যাফেতে সামান্য বেতনে কাজ করতেন ফারহান।
১৯ বছর বয়সে বাবাকে হারানোর পর সংসারের ভার পড়ে তার কাঁধে। ফলে পড়াশোনা আর চালিয়ে যেতে পারেননি। পরিবারে উপার্জনের কেউ না থাকায় আয়-রোজগার করা চাই। একটি ক্যাফেতে কাজও মিলে যায়। সব কিছুই সাধারণভাবেই চলছিল। কাজের ফাঁকে মাঝে মাঝে গানের রেওয়াজ চলত। সেই ফারহান সাবিরই এখন ‘দ্য ভয়েস ইন্ডিয়া’। অন্য সব প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি সংগীতের এই রিয়্যালিটি শোর বিজয়ী হয়েছেন। তবে জয়ের পর এখন শুধু সংগীতেই থাকতে চান ফারহান। ভবিষ্যতে সংগীতের দুনিয়ায় ভালো একটা অবস্থান গড়ে তোলার স্বপ্নের কথা জানালেন হলভর্তি দর্শকের সামনে।
প্রতিযোগিতায় ফারহানের কোচ খ্যাতিমান কণ্ঠশিল্পী শানেরও আস্থা আছে তার ওপর। মঞ্চেই তা জানান শান।
এবার ‘দ্য ভয়েস ইণ্ডিয়া’র ফাইনালে চমক হিসবে উপস্থিত ছিলেন কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলে আর বলিউড তারকা আনুশকা শর্মাও। হিন্দুস্থান টাইমস।
‘দ্য ভয়েস ইন্ডিয়া’ অনুষ্ঠানে ফারহান সাবিরের গাওয়া গানের লিংক :










