রাজধানীর দারুস সালামের ক্যান্সার সোসাইটিতে দুই হাজার ৫০০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে।
আজ শনিবার সকালে এই ইউনিটটি চালু করা হয়।
অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুকের তত্ত্বাবধানে চলবে এই ইউনিট। যেখানে আইসিইউ সাপোর্ট না থাকলেও মডারেট কেইস ম্যানেজমেন্ট ও অক্সিজেন সাপোর্টসহ আছে মূল সেবার সক্ষমতা।
ক্যান্সার সোসাইটির ওয়ার্ড ভাড়া এক হাজার ৫০০ টাকা এবং কেবিন বেড তিন হাজার ৫০০ টাকা।
ক্যান্সার সোসাইটির ঠিকানা ক্যান্সার সোসাইটি, ১২০/৩-সি দারুস সালাম, টেকনিক্যাল মোড়, মিরপুর, ঢাকা।
যোগাযোগ: ০১৭৬৩৬৭৮৮৭০







