চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সার আক্রান্ত জেবুন্নেছা বাঁচতে চায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
অন্যান্য
A A

বিয়ের আড়াই মাস না যেতেই ভয়ঙ্কর দুঃস্বপ্নের সম্মুখীন হতে হয় মো. দেলোয়ার হোসেন শাকিল ও জেবুন্নেছা দম্পতিকে। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো আসে স্ত্রীর স্তন ক্যান্সারের খবর। এরপর থেকেই এই মরণব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে স্ত্রীর হাতটি শক্ত করে ধরে রেখেছেন শাকিল। গত দুই বছরে তাদের এই সংগ্রামে বহু কষ্টে অর্থের সংস্থান করতে পারলেও এখন অসহায় হয়ে পড়েছে পরিবারটি। তাই সমাজের বিত্তবান মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন তারা। বহু স্বপ্নের জাল বুনে শুরু হওয়া সংসার যেখানে হোঁচট খেয়েছে ঠিক সেখান থেকেই আবারও শুরু করতে চান এই দম্পতি। তবে এর জন্য প্রয়োজন সকলের সহযোগিতা।

চট্টগ্রামের রাউজান থানার মেয়ে জেবুন্নেছা। শাকিলের বাড়ি ফরিদপুর জেলার শালতা থানার খারদিয়া গ্রামে। ২০১৭ সালের ৫ মে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। রাজধানীর আশুলিয়ায় শুরু হয় তাদের সংসার জীবন। কিন্তু মাত্র দুই মাস পরেই জেবুন্নেছার শরীরে ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়ে। ধানমণ্ডির আনোয়ার মেডিকেল সার্ভিস লিমিটেডের একটি রিপোর্টে ১৩ জুলাই ক্যান্সারের কথাটি জানতে পারেন তারা। প্রাথমিক পর্যায়ে থাকায় ক্যান্সার সেরে যাওয়ার আশা দেন ডাক্তার। এরপর থেকেই স্ত্রীর নিত্য সঙ্গী শাকিল। স্ত্রীকে সঙ্গ দিতে, তার চিকিৎসার জন্য ছোটাছুটি করতে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি ছাড়তে হয় তাকে।

Banglabid

ইতিমধ্যে কয়েকটা কেমোথেরাপি দেওয়া হয়েছে জেবুন্নেছাকে। রাজধানীর ডেল্টা হাসপাতালে ডা.  লুৎফুন্নাহার তত্ত্ববধানে প্রথমে ৪টি কেমোথেরাপি দেওয়া হয়। এরপর কলকাতার সারোজ গুপ্তা ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। ২০১৭ সালের ২০ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৮ জুলাই পর্যন্ত আরও ৬ টি কেমোথেরাপি দেওয়া হয়। যার তিনটি কেমো দেওয়া হয় উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে। কলকাতায় ডা. তমোহন চৌধুরী ২০১৮ সালের ডিসেম্বরে রিপোর্ট দেখে আইএমআরটি করার পরামর্শ দেন। কিন্তু অর্থের অভাবে তা সম্পন্ন না করেই দেশে চলে আসতে হয় তাদের।

গত দুই বছর ধরে চলা এই চিকিৎসা বাবদ ইতিমধ্যে তাদের খরচ হয়েছে ১০ লাখ টাকার মতো। এই বিপুল অর্থের সংস্থান করতে গিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। জেবুন্নেছার চিকিৎসার জন্য আরও প্রয়োজন সাড়ে তিন লাখ টাকা। এই অর্থের জন্য সকলের কাছে হাত বাড়িয়েছেন তারা।
সহযোগিতা করতে যোগাযোগ:

০১৮১৮৯৪৪১০০: শাকিল (রোগীর স্বামী)
০১৭৮৫৬৫৬৭৭৫: বিকাশ পার্সোনাল

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিএলে জাতীয় সঙ্গীত!

পরবর্তী

বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না: ওবায়দুল কাদের

পরবর্তী

বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না: ওবায়দুল কাদের

নিশো-মেহজাবীনকে নিয়ে ফের আরিয়ান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT