অন্যান্য

ক্যাডেট কলেজগুলো এগিয়ে

ক্যাডেট কলেজগুলো এগিয়ে

তাক লাগানো ফলাফল করে চমক অব্যাহত রেখেছে দেশের ১২টি ক্যাডেট কলেজ। পরীক্ষায় অংশ নেয়া সকলেই জিপিএ-ফাইভ পেয়েছে।

১২টি ক্যাডেট কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলো ৬১৩ জন পরীক্ষার্থী শুধু পাশের হারেই শতভাগ না, জিপিএ-ফাইভেও শতভাগ। এর মধ্যে বরিশাল, সিলেট এবং যশোর বোর্ডে প্রথম হয়েছে তিন ক্যাডেট কলেজ। বাকি ৯টিও আছে সেরা দশে। এমন ভালো ফলাফলের জন্য শুধু পড়াশোনা নয়, সময়ের সদ্ব্যবহারের কথা বলেছে ক্যাডেটরা।

ক্যাডেটদেরকে বাড়িতে খুব কম সময়ই পান অভিভাবকরা। সন্তানের সাফল্যে সেই কষ্ট কিছুটা ভুলেছেন তারা।

ক্যাডেট কলেজগুলোর প্রাতিষ্ঠানিক অভিভাবকরা বলেছেন, কোচিং পদ্ধতির রাহুগ্রাস থেকে মুক্ত হয়ে নিজেদের মেধা বিকাশের সুযোগ এবং পরিশ্রম তাদের সাফল্যের শক্তি।

আগামীতেও ক্যাডেট কলেজগুলো সফল্য ধরে রাখবে বলে আশাবাদী ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ।

বিষয়:এসএসসি এসএসসি রেজাল্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…