চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ হাতছাড়ার হতাশার সকাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইয়াসির আলী রাব্বি ও নাজমুল হোসেন শান্তর হাত গলে গেল দুটি ক্যাচ, দারুণ কয়েকটি রিভিউর নিতে ব্যর্থ হলেন মুমিনুল হক— ডারবানে চতুর্থ দিনের প্রথম সেশনটা এক কথায় হতাশায় কাটল বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতির আগে সাউথ আফ্রিকা স্কোরবোর্ডে তুলে ফেলল ১০৫ রান।

রোববার কিংসমিডে দুই উদ্বোধনী ব্যাটার দারুণ শুরু এনে দেন প্রোটিয়াদের। সারেল এরউই ৮ রান করে ফিরলেও ফিফটি করে টিকে আছেন ডিন এলগার। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়ে লিড ১৭৪ রানে নিয়ে গেছেন কেগান পিটারসেন।

তৃতীয় দিনের বিকেলের বৃষ্টিতে অন্ধকার নেমে আসায় ১৭ ওভার আগে শেষ হয়েছিল খেলা। ৬৯ রানে এগিয়ে থেকে সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে নামে। তিন রানে ব্যাটে আসা সারেল আর ৫ রান যোগ করে ফেরেন ইবাদতের বলে।

দলীয় ৪৮ রানের মাথায় প্রথম উইকেট পড়লে বাকি সময় সফরকারীদের হতাশই করেছেন এলগার-পিটারসেন। প্রথম সেশনে একটি বাদে বাকি রিভিউগুলোতে ব্যর্থ হন মুমিনুল। এসময় দুবার ক্যাচ দিয়ে বেঁচে যান স্বাগতিক অধিনায়ক।

খেলার ১৯.১ ওভারে মিরাজের বলে এলগারের ক্যাচ স্লিপে ছাড়েন শান্ত। পরে ২২.২ ওভারে আবারও ক্যাচ দিয়ে বেঁচে যান প্রোটিয়া অধিনায়ক। এবার এলগারের ক্যাচ ফেলেন ইয়াসির।

লাঞ্চ বিরতির পর ৬২ রানে থেকে শুরু করবেন এলগার। তাকে সঙ্গ দেবেন পিটারসন। ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে পিটারসনের অবদান ২১ রান। ইনিংসে বাংলাদেশের একমাত্র সাফল্য ইবাদতের।

Jui  Banner Campaign
ট্যাগ: ইবাদতইয়াসিরএলগারমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT