চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ ছেড়ে ম্যাচ হারল টাইগাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের বহুল প্রচলিত টার্ম- ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’ বাংলাদেশের ক্ষেত্রে এই আপ্তবাক্যটিই সত্যি হল। শুরুতে নাসুম আহমেদ, মাঝপথে আফিফ হোসেন আর শেষের দিকে নাঈম শেখের সহজ ক্যাচ মিসে লড়াইটুকুও করতে পারল না বাংলাদেশ। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি মাহমুদউল্লাহ রিয়াদের দল হেরেছে ৮ উইকেটে।

১১৬ রানের লক্ষ্য সহজেই টপকে টি-টুয়েন্টি সিরিজ ১-১ সময়তায় শেষ করল আফগানিস্তান। ১৪ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে সফরকারীরা।

অথচ শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজ থেকে ভালো সুবিধা পাচ্ছিলেন বোলাররা। উইকেট ছিল অসমান বাউন্স। প্রথম ওভারের তৃতীয় বলেই সুযোগ এসেছিল হযরতউল্লাহ জাজাইকে আউট করার।

হাই ক্যাচ ধরতে ব্যর্থ হন বোলার নাসুম আহমেদ। তখনও রানের খাতা না খোলা জাজাই শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন।

উসমান গনি ব্যক্তিগত ৩৯ রানে দু’বার জীব পান। মেহেদী হাসানের করা পর পর দুই ওভারে মিড উইকেটে সহজ ক্যাচ ছাড়েন আফিফ হোসেন ও নাঈম শেখ। পরে গনি ৪৭ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে।

শুরুতে ক্যাচ মিসের পরও প্রতিপক্ষের প্রথম উইকেট দ্রুতই তুলে নেয় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদীর বলে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন রহমতউল্লাহ গুরবাজ (৩)। আফগানদের সংগ্রহ তখন ৩ রান। দ্বিতীয় উইকেট পড়ে একশ পেরিয়ে। জাজাই-গনির ৯৯ রানের জুটি সফরের শেষ ম্যাচে আফগানিস্তানকে এনে দেয় সহজ জয়।

Reneta

টস জিতে আগে ব্যাটিং বেছে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১১৫ রান। টাইগার অধিনায়ক করেন ১৪ বলে ২১ রান। পঞ্চম উইকেটে মুশফিক-মাহমুদউল্লাহর ৪৩ রানে জুটিতে ভর করে একশ পেরোয় বাংলাদেশ।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন মাহমুদউল্লাহ। এ ম্যাচের আগে ১৯ রান দূরে ছিলেন মাহমুদউল্লাহ। আফগান লেগ স্পিনার রশিদ খানকে চার মেরে পৌঁছান দুই হাজারে। ওই ওভারেই আউট হন তিনি। জুটি ভাঙার পর মুশফিকও টিকতে পারেননি।

নিজের শততম টি-টুয়েন্টিতে ২৫ বলে মুশফিক ৩০ রানের ইনিংসটি সাজান চারটি চারে। টপঅর্ডার ব্যাটার নাঈম শেখ ও লিটন দাস ১৩ রানে আউট হন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

মুনিম শাহরিয়ার ৭, সাকিব আল হাসান ৯, আফিফ হোসেন ৭, শেখ মেহেদী হাসান ০ রানে আউট হন। মোস্তাফিজুর রহমান ৬ ও নাসুম আহমেদ ৫ রানে অপরাজিত থাকেন।

ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই তিনটি করে উইকেট নেন। মোহাম্মদ নবী ও রশিদ খান নেন একটি করে উইকেট।

প্রথম ম্যাচে ৬১ রানের জয়ে সিরিজে ১-০ তে যাওয়া বাংলাদেশের শেষের ম্যাচটা সুখবর হলো না। বড় জয় নিয়েই রোববার বাংলাদেশ ছাড়ছে আফগানিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবাংলাদেশমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT