চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

রিজওয়ান কাদেররিজওয়ান কাদের
৭:৩৪ অপরাহ্ণ ২০, জুন ২০১৫
স্পোর্টস
A A

কোপা আমেরিকা ফুটবলে জ্যামাইকার বিপক্ষে ১ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

দেশের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়া রাতটি জয় দিয়ে উদযাপন করলেও গোলের দেখা পাননি আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।

আগের দুই ম্যাচে ১ ড্র, ১ জয় নিয়ে গ্রুপের শেষ ম্যাচে ড্র হলেই শেষ আট নিশ্চিত হতো আর্জেন্টাইনদের।

তবে দুর্বল জ্যামাইকার বিপক্ষে দেশের হয়ে শততম ম্যাচে নামা মেসির মাইলফলক ছোঁয়ার রাতটি জয় দিয়েই স্মরণীয় করতে চেয়েছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই ডি মারিয়া-পাস্তোরে-হিগুয়েইনদের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।

দলের প্রাণভোমরা মেসিকে ঘিরেই একের পর এক আক্রমণে যেতে থাকে আর্জেন্টাইনরা। শুরু থেকেই দারুন গতি আর পাসিং ফুটবলে একের পর এক আক্রমণ গড়ে আর্জেন্টিনা ব্যতিবস্ত রাখে জ্যামাইকান ডিফেন্স।

Reneta

লিড আসে ম্যাচের ১১ তম মিনিটে গনজালো হিগুয়েইনের গোলে।

আর্জেন্টাইনদের লিড এনে দেয়া গোলে এসিস্ট করা এবং প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পাননি অ্যাঙ্গেল ডি মারিয়া। ম্যাচের ৫২ মিনিটে মারিয়া নিশ্চিত গোলবঞ্চিত হন গোলবার দুর্ভাগ্যে।

দেশের হয়ে শততম অংশগ্রহণের মাইলফলক ছোঁয়া ম্যাচে দারুণ কিছু ঝলক দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসিও। তবে গোলের দেখা পাননি তিনি।

দুই অর্ধ মিলিয়ে কমপক্ষে চারটি সুযোগ পেয়েও গোলের দেখা পাননি চারবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ক্যাপ্টেন।

পুরো ম্যাচেই জ্যামাইকার বিপক্ষে আধিপত্য নিয়ে খেললেও গোলভাগ্য সহায় না থাকায় একমাত্র গোলের জয় দিয়েই মেসির মাইলফলক ছোঁয়া রাত উদযাপন করেছে আলবিসেলেস্তেরা।

উরুগুয়ে-প্যারাগুয়েও কোয়ার্টারে
অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে এবং প্যারাগুয়ে।

২৯ মিনিটে সানচেজের কর্নারে দারুণ হেডে জিমিনিসের গোলে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে প্রথমার্ধের শেষ দিকেই সমতাসূচক গোল করেন প্যারাগুয়ের লুকাস বেরিয়ার্স। ৪৪ মিনিটে বেনিতেজের কর্নার থেকে মাথা ছুঁইয়ে প্যারাগুয়ের সমতা ফেরান লুকাস।

দ্বিতীয়ার্ধে
গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে। তবে সমতা ফেরানোর
পর দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের ডিফেন্সিভ ফুটবলের কারণে আর গোলের দেখা পায়নি
সর্বাধিক ১৫ বারের কোপা চ্যাম্পিয়নরা। উল্টো ম্যাচের শেষ সময়ে কাউন্টার এ্যাটাক থেকে দলকে গোল খাওয়া থেকে বাঁচান উরুগুয়ে গোলকিপার মুসলেরা।

এই ড্রয়ে দু’ দলই কোয়ার্টারে গেলেও জিমিনেস বলেছেন, তারা এটা চান নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT