ক্রিকেট

কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট দল কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা কোয়ারেন্টাইন শেষে অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন দিনের কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলন শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা। বুধবার দুপুরে মিরপুরের একাডেমি মাঠে ওয়ার্মআপের পর চলে সফরকারীদের ব্যাট-বলের সেশন।

রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। মূল মাঠে বুধবার অনুশীলন করেছে স্বাগতিক বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার তামিম-মুশফিকরা সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবেন। কুশল পেরেরার দল অনুশীলন ম্যাচ খেলবে শুক্রবার।

১৮ ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রাথমিক দল ২৩ সদস্যের। প্রস্তুতি ম্যাচ দেখার পরই স্কোয়াড চূড়ান্ত করবেন নির্বাচকরা। চোটের কারণে দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ আগেই ছিটকে গেছেন।

বিষয়:পেরেরাবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…