চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ান্টিকো বিতর্কে হুমকির মুখে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ১৩, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
কোয়ান্টিকো

ভারতীয়দের জড়িয়ে হলিউড সিরিজ কোয়ান্টিকোর বিতর্কিত প্লট সাজানোর অভিযোগে হুমকির মুখে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান লেখিকা শর্বরী জোহরা আহমেদ।

সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে ধর্ষণ ও পেটানোর হুমকিও দিচ্ছে দুর্বৃত্তরা। যদিও এই প্লট লেখায় তার তেমন একটা ভূমিকা নেই।

শর্বরী জোহরা আহমেদ নামে ওই লেখিকা কোয়ান্টিকোর লেখক দলের সঙ্গে ছিলেন তাদের প্রথম সিজনে এবং সরাসরি স্ক্রিপ্ট লেখার সঙ্গে যুক্ত ছিলেন শুধু দুটি পর্বের। তার একটিতে একা এবং অন্যটিতে কো-অথার হিসেবে।

বারবার নিজের টাইমলাইনে এই তথ্য জানানোর পরও, উগ্র হিন্দুরা ক্রমাগত তাকে নিয়ে ট্রল করে যাচ্ছে। অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ তুলছে, শান্তিকামী হিন্দুদের বিরুদ্ধে ইসলামিক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তিনি।

এর আগে এক উত্তেজিত টিভি নিউজ সঞ্চালক প্রথম এই সিরিজের প্রধান চরিত্র প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি অভিযোগ তোলেন। সেখানে তার বিরুদ্ধে ভারতকে অপমান করার অভিযোগ তোলা হয়, বলা হয় এক বাংলাদেশি আমেরিকান তাতে ইন্ধন যুগিয়েছেন।

শর্বরী বলেন, আমি মনে করেছিলাম ওরা যদি বুঝতে পারে যে আমার কিছু করার ছিলো না, তখন হয়তো এই উন্মত্ততা কমে যাবে। কিন্তু তা হলো না। এখনতো তারা তাদেরও হুমকি দিচ্ছে যারা আমার পক্ষে অবস্থান নিচ্ছে।  তারা আমাকে মুসলিম হিসেবে ভারত বিরোধী ও হিন্দু বিরোধী প্রোপাগান্ডার মেশিন মনে করছে, মনে করছে আমি এই শোয়ের মধ্য দিয়ে ঘৃণা ছড়াচ্ছি। তারা শুধু গুগলে সার্চ দিচ্ছে আর স্ক্রিন ক্রেডিটের দিকে তাকিয়ে রয়েছে সঠিক কারণ জানান জন্য।

Reneta

দি ব্লাড অব রোমিও নামে হলিউড সিরিজ কোয়ান্টিকোর তৃতীয় সিজনের একটি পর্ব প্রচারিত হয় ১ জুন।

সেখানে দেখানো হয়, একটি সন্ত্রাসী আক্রমণের চেষ্টা নস্যাৎ করে দেয় প্রিয়াঙ্কার করা মূল চরিত্র অ্যালেক্স প্যারিস।

বাহ্যত ধারণা করা হচ্ছিলো কাশ্মীরে একটি বৈঠকের পরে পাকিস্তানই এই পরিকল্পনা করেছে। পরে প্রিয়াঙ্কার চরিত্রটি উদ্ধার করে যে আসলে হিন্দু এক ব্যক্তি সেটাকে পাকিস্তানের পরিকল্পনা প্রমাণের চেষ্টা করছিলো।

এই গল্প শুনে ক্ষোভ ছড়িয়ে পড়লে ক্ষমা চাওয়ার কথা বলা হয় এবিসি, ক্রাইম ড্রামা ও প্রিয়াঙ্কাকে।

এবিসি নিটওয়ার্ক প্রিয়াঙ্কার হয়ে কথা বললেও, এখনও কোনো কথা বলেননি শর্বরীর হয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়ান্টিকোলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT