ক্রিকেট

কোহলি যেখানে ‘সবচেয়ে খারাপ’

কোহলি যেখানে ‘সবচেয়ে খারাপ’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বিরাট কোহলির একটি খারাপ দিক বের করেছেন। ভনের মতে, রিভিউ নেয়ার ক্ষেত্রে কোহলি সবার চেয়ে বাজে।

ইংলিশদের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে কোহলি দুটি রিভিউ নেন। একটিও ভারতের পক্ষে যায়নি।

এরপর ভন টুইটারে লেখেন, ‘বিরাট পৃথিবীর সেরা ব্যাটসম্যান…বিরাট পৃথিবীর সবচেয়ে বাজে রিভিউয়ার।’

প্রথম ঘটনাটি দশম ওভারের দ্বিতীয় বলে। ইংলিশ ওপেনার কিটন জেনিংস জাদেজার বল খেলতে গিয়ে প্যাডে লাগান। আম্পায়ার আবেদনে সাড়া না দিলে কোহলি রিভিউ নেন। দেখা যায় ইমপ্যাক্ট আউটসাইড অফ।

দ্বিতীয়টি ১২তম ওভারের শেষ বলে। জাদেজার আরেকটি ডেলিভারি অ্যালিস্টার কুকের প্যাডে লাগে। কোহলি এবারও রিভিউ ডাকেন। ফলাফল একই।

বিষয়:বিরাট কোহলিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…