চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির বীরত্বের ম্যাচে ভারতের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংলিশ রাজ্যে দুই ইনিংসে কোহলির একক লড়াই। শেষ ইনিংসে বল হাতে অ্যান্ডারসন, ব্রডদের দলগত আক্রমণ। নাগালে থাকা টার্গেটের পথে ছুটতে যেয়ে ভারত হেরে গেল চতুর্থ দিনে, ৩১ রানে।

জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৯৪ রান। দলটি সেখানে করতে পারে ১৬২। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও কোহলি ছাড়া আর কোনো ভারতীয় দাঁড়াতে পারেননি। এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান ১৪৯ রানের ধ্রুপদী ইনিংসের পর শেষ ইনিংসে ৫১ রানের আরেকটি লড়াকু ইনিংস খেলেন।

দ্বিতীয় ইনিংসে ভারতকে গুটিয়ে দিতে ইংল্যান্ডের পাঁচ বোলার নিয়ন্ত্রিত বল করেন। অ্যান্ডারসন ১৬ ওভারে ৫০ রান দিয়ে ২ জনকে ফেরান। ১৪ ওভারে দুই উইকেট নিয়েছেন ব্রড। স্টোকস ১৪.২ ওভারে ৪০ রান খরচায় ৪ উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন কুরান এবং রশীদ।

অথচ চতুর্থ দিন শুরুতে ভারতই এগিয়ে ছিল। হাতে ৫ উইকেট নিয়ে ৮৪ রান দরকার ছিল তাদের। কোহলি ব্যাটিং শুরু করেন ৪৩ রানে অপরাজিত থেকে। স্টোকসের বলে লাইন মিস করে এলবিডব্লিউ হলে ভারত বিপাকে পড়ে। তার আগে ১১২ রানে দলকে রেখে ফেরেন দিনেশ কার্তিক। কোহলি যখন বিদায় নেন তখন ভারতের সংগ্রহ ১৪১।

শেষ ভরসা হয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। জয়ের জন্য যখন লড়ছেন, তখন সঙ্গীর অভাবে পড়েন। মোহাম্মদ সামি (০) দ্রুত ফেরার পর ইশান্ত শর্মার সঙ্গে ১৩ রানের জুটি গড়েন। শেষ উইকেটে যাদবকে নিয়ে ৮ রান যোগ করেন। শেষ পর্যন্ত এই জুটি ভেঙে ইংল্যান্ডকে জয় এনে দেন স্টোকস। ব্যক্তিগত ৩১ রানের মাথায় কুকের হাতে ক্যাচ দেন হার্দিক।

প্রথম দিন টস জিতে ইংল্যান্ড আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রুটের ৮০ এবং ব্যারিস্টোর ৭০ রানে ভর করে ২৮৭ রানে অলআউট হয় তারা। এই ইনিংসে ভারতের অশ্বিন নেন ৪ উইকেট। সামি ৩টি।

Reneta

জবাব দিতে নেমে এক কোহলি ছাড়া ভারতের কেউ লড়াই করতে পারেননি। কোহলি ২২৫ বল খেলে ২২টি চার এবং একটি ছয়ে ১৪৯ রান করেন। ভারত গুটিয়ে যায় ২৭৪ রানে।

এই ইনিংসে অ্যান্ডারসন, রশীদ এবং স্টোকস ২টি করে উইকেট নেন। ৪ উইকেট নেন কুরান।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ইশান্ত শর্মা এবং অশ্বিনের তোপের মুখে পড়ে। লোয়ার অর্ডারে কুরান ৬৩ রানের ইনিংস খেলে লড়াইয়ের সংগ্রহ এনে দেন দলকে। শর্মা নেন ৫ উইকেট। ৩টি পান অশ্বিন। ২টি যাদব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ইংল্যান্ড টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT