চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির দেশে মুখে মুখে ঘুরছে আমিরের যে কথাটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

সীমান্তে এক দেশের লোক দেখলেই গুলি করতে উদ্ধত হয় আরেক দেশের রক্ষীরা। খেলার মাঠেও ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বীই। তবে দুদেশের আজন্ম বৈরিতার বরফ গলে যায় এই ক্রিকেট প্রসঙ্গে এসেই। ক্রিকেটাররাই চেষ্টা করেন দুই প্রতিবেশীর মুখোমুখি অবস্থানের অবসান ঘটাতে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের শান্তির বার্তা ছড়ানো এক টুইটই এখন যেমন ঘুরছে ভারতবাসীর মুখে মুখে।

টুইটারে নিজ ভক্তদের নিয়ে এক টুইট সেশনে বসেছিলেন আমির। সেখানে তার কাছে ভক্তদের প্রশ্ন ছিল; কে সেরা ব্যাটসম্যান- জো রুট, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন নাকি বিরাট কোহলি?

পাকিস্তানি পেসার কাউকে হতাশ করেননি। তবে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলিই তার কাছে সেরা, ‘ওরা প্রত্যেকেই স্পেশাল। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়, বিরাটই বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।’

পরে আরও এক ভক্ত তাকে ঘুরিয়ে অন্যভাবে একই প্রশ্ন করে বসেন, আপনার মতে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? আমিরের সেই একই জবাব, ‘বিরাট কোহলি।’ আমিরের এই অকুণ্ঠ প্রশংসার পরই ভারতবাসী মেতেছে আমির বন্দনায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমিরকে পাল্টা ধন্যবাদ জানাচ্ছে।

পাকিস্তানি নারী পেসার কাইনাত ইমতিয়াজের সঙ্গে ভারতীয় পেসার ঝুলন গোস্বামী।

আমিরের কোহলি মুগ্ধতার শুরু কিন্তু ভারত কাপ্তানের হাত ধরেই। ফিক্সিং অভিশাপ থেকে মুক্তি পেয়ে সবার আগে কোহলির কাছে থেকে শুভেচ্ছা পেয়েছিলেন আমির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় টপঅর্ডার গুঁড়িয়ে দেয়া বিধ্বংসী এক বোলিং স্পেলের পরও আমিরের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন কোহলি। এমনকি ইডেনে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাঁহাতি পেসারকে একটি ব্যাটও উপহার দিয়েছিলেন ভারতীয় ব্যাটিং সেনসেশন। শান্তির সেই পতাকা এখনো উড়ছেই।

একদিকে রাজনৈতিক বৈরিতার কারণে দুদেশের বোর্ডের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকে। অন্যদিকে ক্রিকেটাররা চেষ্টা চালিয়ে যান সেই দেয়াল ভেঙে ফেলতে। চলতি নারী বিশ্বকাপেও দেখা গেছে এমন দৃশ্য। পেসার ঝুলন গোস্বামীর সঙ্গে দেখা করতে ভারতের ড্রেসিংরুমের বাইরে আধঘণ্টা দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানি কাইনাত ইমতিয়াজ। পরে এই দুজনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঝুলনকে আদর্শ মানা কাইনাতের সেই ছবিও জিতে নিয়েছে ভারতীয়দের মন। সঙ্গে দুদেশের দ্বন্দ্ব সংঘাত মুছে ফেলার জন্য এক পা এগিয়ে দিয়েছেন ভারত-পাকিস্তানের সর্বোচ্চ নেতাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT