চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ গড় নিয়ে ২০ হাজারি ক্লাবে কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ২৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বল পায়ে মাঠে কারিকুরি করে দর্শকদের হাসালেন ক্রিস গেইল। যেন তিনি ক্রিকেটার নন, ফুটবলার। বাকিদেরকেও খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হল না। শাই হোপ যেভাবে মহেন্দ্র সিং ধোনির লোপ্পা স্টাম্পিং সুযোগ হাতছাড়া করলেন, তাতেও কারো মাঝে দেখা গেল না অসন্তুষ্টি! আসলে হারতে হারতে সেমির দুয়ার প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রান্তে থাকা ওয়েস্ট ইন্ডিজ এখন মন্ত্র মানছে উপভোগের ক্রিকেটের। ফুরফুরে মেজাজে খেলতে খেলতে ভারতকে তারা আটকে দিয়েছে ২৬৮ রানে। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কোহলি।

ওল্ড ট্রাফোর্ডের রোদেলা সকালে টস জিতে ব্যাটিং করাকেই যুক্তিযুক্ত মনে করেছেন ভারত দলপতি বিরাট কোহলি। শুরুটাও ছিল আশাজাগানিয়া। কিন্তু কেমার রোচ সেই রোদের নিচে এমনই বল করলেন যে তিনশোর জোর সম্ভাবনা থাকা ম্যাচে ৭ উইকেটে কোনরকমে আড়াইশো পেরোল ভারত।

খুব বেশি উইকেট নেননি। কোটার ৬০ বল শেষ করেছেন, রান হজম করেছেন ৩৬টি। পকেটে উইকেট গেছে ৩টি। কিন্তু প্রতিটি উইকেটই যেন ছিল একেকটি গোলার ফসল! প্রথমে ফেরালেন রোহিত শর্মাকে (১৪)। ষষ্ঠ ওভারের শেষ বলটা এমনভাবে বাঁক খেলো যে রোহিত টেরও পেলেন না বল কখন তার ব্যাটে লেগে চলে গেছে উইকেটরক্ষক শাই হোপের হাতে। আম্পায়ার শুরুতে সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে তাকে বাধ্য করা হয়েছে আঙুল তুলতে।

একইভাবে রোচের বলে ফিরেছেন বিশ্বকাপে ভারতের সেরা চার নম্বর ব্যাটসম্যান বিজয় শঙ্কর! আসরের আগে যাকে নিয়ে এত হৈচৈ ভারতীয়দের, সেই বিজয় এই ম্যাচে করেছেন মাত্র ১৪ রান। পর্যাপ্ত সুযোগ পেয়ে একবারও পাননি ফিফটির দেখা। পরের ওভারে কেদার যাদবকে হোপের তৃতীয় ক্যাচ বানিয়ে নিজের কোটা শেষ করেছেন রোচ।

ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারও কম যাননি। রোচের চেয়ে তিন রান কম দিয়েছেন, উইকেট পেয়েছেন ২টি। প্রতিটিই অতি গুরুত্বপূর্ণ। ৪৮ রান করা লোকেশ রাহুলের স্টাম্প গুঁড়িয়ে দিয়েছেন। পরে ৭২ রান করা কোহলিকে বানিয়েছেন ড্যারেন ব্রাভোর সহজ ক্যাচ।

নিজের ৫৩তম ওয়ানডে ফিফটিতে দিয়ে আবার অনন্য এক কীর্তি গড়ে ফেলেছেন কোহলি। ব্যক্তিগত ৩৭ রান করার পর ১২তম ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান করার রেকর্ড। এই ১২ জনের মধ্যে কোহলিই একমাত্র ক্রিকেটার যার তিন ফরম্যাটে রানের গড় ৫০’র বেশি।

Reneta

তবে ভারতের চ্যালেঞ্জিং রান দাঁড় করানোর পেছনে মূল কৃতিত্বটা ধোনির। দুবার শাই হোপের হাতে স্টাম্পিং থেকে বেঁচেছেন। প্রথমটি ৮ রানে। ফ্যাবিয়ান অ্যালেনের বলে মাঝ উইকেটে চলে এসেছিলেন, কিন্তু হোপের কী হল কে জানে! তিনবার চেষ্টাতেও বল লাগাতে পারলেন না স্টাম্পে!

শেষ পর্যন্ত ৬১ বলে ৫৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ধোনি। ৩৮ বলে ৪৬ করে দ্রুত রান এনে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। দুজনের ৭০ রানের জুটিই মূলত বড় রানের কারিগর!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT