চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে পোড়াচ্ছে ‘৪৫ মিনিটে’র দুঃস্বপ্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বোলারদের দৃঢ়তায় নিউজিল্যান্ডকে ২৩৯ রানে আটকে ফেলার পর ফাইনালের স্বপ্নই বুনছিল ভারত। তবে নিজেরা ব্যাটিংয়ে নেমে সব তালগোল পাকিয়ে ফেলে। ১০ ওভারের মধ্যে কোহলিদের ব্যাকফুটে ঠেলে নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড বোলাররা। গোটা টুর্নামেন্টে দারুণ খেলে ৪৫ মিনিটেই এভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়াটা পোড়াচ্ছে কোহলিকে। ম্যাচ শেষে হারের ব্যাখ্যা দিতে যেয়ে কেবল হতাশাই ফুটে উঠেছে অধিনায়কের কণ্ঠে।

‘এটি মেনে নেয়া কঠিন, ৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। মনকে বোঝানো অনেক কঠিন। কিন্তু নিউজিল্যান্ড যোগ্য দল হিসেবে জিতেছে। তারা আমাদের চাপের মুখে রেখেছে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সেরাটা দিতে পেরেছে।’

ম্যানচেস্টারে রিজার্ভ ডেতে ব্যাটিংয়ে নেমে ২৩৯ রানে আটকে যায় নিউজিল্যান্ড। ২৪০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত। শেষদিকে ধোনি ও জাদেজার অবিশ্বাস্য শতরান পেরোনো জুটিতে অবশ্য স্বপ্ন ফিরছিল, কিন্তু কিউই বোলারদের তোপের মুখে ২২১ রানে গুটিয়ে যেয়ে টিম ইন্ডিয়া ফাইনালে পা রাখতে পারেনি।

রানতাড়া করতে নেমে ১০ ওভারে ২৪ রানের মধ্যেই রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিককে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। ম্যাচ শেষে হতাশ কোহলি টানলেন সেটিই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিবিশ্বকাপ-২০১৯ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬

গ্রাম আদালতের সক্ষমতা জোরদারে ও গ্রাম পুলিশে নারী সদস্য বৃদ্ধিতে গুরুত্ব সরকারের

মে ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬

সাশ্রয়ের আহ্বানেই বিতর্ক, মোদিকে ‘ব্যর্থ’ বললেন রাহুল

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT