যারা সোডা ও কোমল পানীয় খেতে খুব ভালোবাসেন তাদের জন্য আছে দুঃসংবাদ। স্টোকহমের ক্যারোলিনিস্কা ইনস্টিটিউট পরিচালিত নতুন একটি গবেষণায় দেখা গেছে, শুধু এক ক্যান কোল্ডড্রিংসে হার্ট অ্যাটাকসহ অন্যান্য অসুখ হওয়ার আশঙ্কা ২৩ শতাংশ বেড়ে যায়।
ওই গবেষণার দুই শীর্ষ প্রধান প্রফেসর মিগুয়েল মার্টিনেজ-গঞ্জালেস এবং মিগুয়েল রুইজ ক্যানেলা বলেন, যারা অনেক বেশি কোল্ডড্রিংস ও সোডা পানীয় খান তাদের হার্ট অ্যাটাকের আশঙ্কা ২৩ শতাংশ বেড়ে যায়।
গবেষণায় দেখা গেছে, এক গ্লাস কোল্ডড্রিংস এ প্রায় ১৭ চামচ চিনি থাকে। যা রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে হার্টে পাশে চর্বি জমে যায়। রক্তে কোলেস্ট্রোরল বেড়ে যায়। তখন স্বাভাবিক সুস্থ মানুষেরই হার্ট অ্যাটাক ও ডায়বেটিকস হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
হৃদরোগে আক্রান্ত এমন কয়েকজন ব্যক্তির ওপর ৫ বছর ধরে এ গবেষণাটি পরিচালনা করা হয়।






