কোরবানীর পরে ঢাকা শহরকে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধমুক্ত করতেই অনেকটা সময় পেরিয়ে যায়। এবার সেই সমস্যার সমাধানে ওয়ার্ড থেকেই দেওয়া হচ্ছে নির্দিষ্ট গারবেজ ব্যাগ। নিজের ফেসবুকে এই তথ্যটি শেয়ার করেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।
গারবেজ ব্যাগের পোস্টার দিয়ে তিনি লিখেন, কোরবানির আগে আপনারা ওয়ার্ড কমিশনারের(কাউন্সিলরের) কার্যালয় থেকে এই ব্যাগগুলো নিয়ে নিবেন।
কোরবানীর বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিলি করছে ২ লাখ ৫০ হাজার গারবেজ ব্যাগ। এসব গারবেজ ব্যাগ ব্যবহার করে ঢাকা সিটিকে পরিচ্ছন্ন রাখার আহবানও পোস্টারে জানানো হয়।






