চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানি ঈদের সময় অস্ট্রেলিয়া সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো

দুই টেস্টের সিরিজ খেলতে গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। নিরাপত্তা ঝুঁকির অজুহাতে সে সময় সফরটি স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পাওনা থাকা সেই টেস্ট সিরিজটি মাঠে গড়াবে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মঙ্গলবার এ তথ্য জানান।

কোরবানি ঈদের আগে প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ঈদের পরে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবিত সূচি এটি। কোরবানির ঈদ উদযাপিত হবে ১-৩ সেপ্টেম্বরের মধ্যে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘অস্ট্রেলিয়া দল দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করবে। অস্ট্রেলিয়া ট্যুরের জন্য আমাদের প্রস্তাবিত সিডিউল যেটি রয়েছে সে অনুযায়ী কোরবানি ঈদের আগে প্রথম টেস্ট ও ঈদের পর দ্বিতীয় টেস্ট।’

অস্ট্রেলিয়া সিরিজের আগে জুলাইতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। সফরে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ। নিজাম উদ্দিন চৌধুরী জানান জুলাইয়ের মধ্যে মিরপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হলে ফতুল্লা ও চট্টগ্রামে হবে পাকিস্তান সিরিজের ম্যাচগুলো। সঙ্গে সিলেট স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু হিসেবে রাখা হতে পারে বলে জানান তিনি।

বিসিবির প্রধান নির্বাহী আরও জানান আগামী ২২ এপ্রিল বোর্ড সভায় পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত হবে, ‘সিডিউল ও ভেন্যু আমাদের বোর্ড সভায় চূড়ান্ত হয়ে থাকে। আগামী ২২ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদের নির্ধারিত সভা আছে। সেই সভাতেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা তো টার্গেট রেখেছি জুলাইয়ে মিরপুরে ক্রিকেট ফিরিয়ে আনতে। যদি মাঠ ঠিক না থাকে পরে অস্ট্রেলিয়া সিরিজের খেলা মিরপুরে দেখতে পাবেন।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার দিনে আয় ৫৩ কোটি ডলার

পরবর্তী

ইয়ুলিয়ার ওপর ক্ষেপেছেন সালমান

পরবর্তী
ইয়ুলিয়া ভেনটুর ও সালমান খান

ইয়ুলিয়ার ওপর ক্ষেপেছেন সালমান

জীবন বাঁচানোর প্রত্যয়ে লড়বে ‘সঞ্জীবন’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT