চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানির মাংস অসচ্ছলদের মাঝে বিতরণের আহ্বান শাকিবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ১৯, জুলাই ২০২১
বিনোদন
A A

আসন্ন ঈদুল আযহায় কোরবানি দেয়া পশুর মাংস সংরক্ষণ না করে আশপাশের অসচ্ছল প্রতিবেশীদের মধ্যে বিতরণ করুন। দেশের সামর্থবানদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান।

সেইসঙ্গে চলমান মহামারী করোনাভাইরাসের এই কালে শহর ছেড়ে নিজ এলাকায় ঈদ পালন করতে যাওয়া ঘরমুখি মানুষদেরকে সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানান দেশ সেরা এই নায়ক।

জনপ্রিয় এ নায়ক তার ভেরিফায়েড ফেসবুক, ইনস্টগ্রাম ও প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পেজে আসন্ন ঈদে করোনার মধ্যে সচেতন থাকা ও কোরবানির অতিরিক্ত মাংস সংরক্ষণ না করে অসচ্ছল ও গরীবদের মাঝে বিতরণের পরামর্শ দেন।

সোমবার দুপুরে দেয়া ফেসবুক পোস্টে শাকিব বলেন, এবার ঈদে অনেকের রুটি-রুজির নিশ্চয়তা নেই। অনেকেই আছেন যারা কবে তৃপ্তি করে দু’মুঠো খেতে পেরেছেন বলতে পারেন না। এবারের কোরবানির ঈদটা না হয় তাদের কথা চিন্তা করেই হোক! সামর্থবানরা মাসের পর মাস কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ করুন হত-দরিদ্রদের মাঝে।

শাকিব আরও লিখেছেন, এতে যেমন অসচ্ছলদের ক্ষুধা মিটবে, তেমনি হবে মানবতার কল্যাণ। আর এই আত্মত্যাগই তো কোরবানির আসল মাহাত্ম্য!

সেইসঙ্গে বার বার জোর দিয়ে করোনা নিয়েও সবাইকে সচেতন হতে বলেছেন। পোস্টে শাকিব বলেন, পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে কতো দিন লাগবে সেটি এখনও অনিশ্চিত। সমস্ত পৃথিবীকে এখনও ভোগাচ্ছে করোনাভাইরাস। তবে বিশ্বের অন্যান্য দেশের মানুষ একটু বেশি সচেতন ছিল বিধায় তারা অনেকটা স্বাভাবিক জীবনযাপনের দেখা পেয়েছেন। কিন্তু অন্য দেশের তুলনায় বাংলাদেশে বর্তমানে আরও বেশি করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে। কোভিড-১৯ সংক্রমণ যেভাবে বাড়ছে; ভবিষ্যৎ বলছে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে!

Reneta

ভক্ত ও দেশবাসীর কাছে অনুরোধ করে এই অভিনেতা আরো লিখেন, ‘‘সবার কাছে অনুরোধ, সাবধানতা মেনে ঈদ উদযাপন করুন। নিজে সুস্থ থাকুন। সরকারি বিধিনিষেধ মেনে চলুন। নিজের পরিবার স্বজনের সুরক্ষার নিশ্চিত করুন।’’

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাঅসচ্ছলঈদকোরবানিমাংসলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT