চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোম্যানের কৌশলে আরও রক্ষণাত্মক হবে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ন ১৩, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

জিমনাস্টিক ডি তারাঙ্গোনার বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। জিতলেও কোচ রোনাল্ড কোম্যানের কপালে চিন্তার ভাঁজ। ৩ গোলের বিপরীতে শিষ্যরা দ্বিতীয় সারির এক দলের বিপক্ষে একটি গোল হজম করে বসেছে! তাই নতুন কৌশলের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত ডাচ কোচের। প্রথাগত আক্রমণের সঙ্গে রক্ষণকে আরও শক্তিশালী করতে চান।

আগের দুই কোচ আর্নেস্টো ভালভার্দে ও কিকে সেতিয়েনের আমলে ৪-৩-৩ ফর্মেশনে খেলে অভ্যস্ত বার্সা। চিরকাল আক্রমণকেই ভরসা মেনে আসা দলটা মূলত এই ফর্মেশনেই সাজে। অনেকদিন বাদে ৪-২-৩-১ ফর্মেশনে বার্সাকে খেলিয়েছেন কোম্যান। শনিবার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসিদের নতুন ঢংয়ে খেলিয়েছেন তিনি।

২০১৯ সালের নভেম্বরের পর মাঠে নেমেছিলেন ফরাসি উইঙ্গার উসমানে ডেম্বেলে। পাঁচ মিনিটে তার গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। ১৬ মিনিটে অ্যান্টনিও গ্রিজম্যানের পেনাল্টিতে দ্বিতীয় গোল। তৃতীয় গোলও পেনাল্টি থেকে, বায়ার্ন মিউনিখের হয়ে ধারে খেলা শেষে বার্সায় ফিরে গোল করেছেন ফিলিপে কৌতিনহো।

প্রীতি ম্যাচ বলেই ইচ্ছামতো খেলোয়াড় পরিবর্তন করেছেন কোম্যান, সবমিলিয়ে ১১বার। প্রথমবারের মতো মূল দলের হয়ে মাঠে নেমেছেন একাডেমি থেকে উঠে আসা ১৭ বছর বয়সী ফরোয়ার্ড পেদ্রি, নতুন সাইনিং ফ্রান্সিস্কো ত্রিনকাও ও রিজার্ভ দলের আমেরিকান ফরোয়ার্ড কনরার্ড ডে লা ফুয়েন্তে।

ম্যাচের শুরুর ৪৫ মিনিটে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন সার্জিও বুস্কেটস ও কার্লেস অ্যালেনা। পরে ফ্রেঙ্কি ডি ইয়ং ও রিকি পুইকে দিয়ে দুজনকে পাল্টেছেন কোম্যান। তার মূল পরিকল্পনা যথাসম্ভব আক্রমণে বৈচিত্র্য আনা।

কোম্যান নিজেই ম্যাচ শেষে ক্লাবের অফিসিয়াল টিভিকে জানিয়েছেন যে নতুন মৌসুমে পাল্টে যাবে বার্সার চিরন্তন খেলার ধরণ, ‘গত কয়েক বছরে ক্লাব যা খেলেছে নতুন কৌশল হবে তার থেকে খানিকটা আলাদা ও রক্ষণাত্মক।’

Reneta

‘তবে আসল কৌশল হচ্ছে বলকে জায়গায় না রেখে সামনে এগিয়ে যাওয়া এবং প্রতিপক্ষ মিডফিল্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে খানিকটা জায়গা বের করা। আমার মনে হয় দল এই কৌশলে মানিয়ে নিতে পারবে দল, কারণ দলে বেশ কয়েকজন মিডফিল্ডার আছে।’

শনিবার থেকে শুরু হয়েছে ২০২০-২১ লা লিগা মৌসুম। তবে বার্সা মাঠে নামবে আরও দুই সপ্তাহ পর। ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এর আগে বুধবার জিরোনার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে মেসিদের।

Jui  Banner Campaign
ট্যাগ: কোম্যানবার্সাবার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT