চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা-গুলি-ভাঙচুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় মুখোশধারী হামলাকারীরা তার বসত ঘর লক্ষ্য করে গুলি, ককটেল বিস্ফোরণ ও পরে ঘরের দরজা জানালায় ব্যাপক ভাঙচুর করে। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার রাতে চর কাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। হামলার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে তাদের অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় হামলাকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি যোগে ১০-১২জনের একদল মুখোশধারী খিজির হায়াত খানের বাড়ির সামনে আসে। পরে সংঘবদ্ধ হয়ে তারা খিজির হায়াতের বাড়িতে প্রবেশ করে বিপুল পরিমাণ ককটেলের বিষ্ফোরণ ও এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এসময় হামলাকারীরা ঘরের দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা চালায়।

আ.লীগ সভাপতির স্ত্রী, উপজেলা আ.লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন বলেন, শনিবার জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে যাওয়া ও সভাপতি খিজির হায়াত বক্তব্য দেয়ার জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্পানীগঞ্জগুলিহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT