চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোম্পানীগঞ্জে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
৫:২৩ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২২
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ব্যাটারি চালিত এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বলরাম (১৫) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির লনি গোপালের ছেলে।

তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তবে এখন পর্যন্ত পুলিশ এ হত্যাকাণ্ডের কোন রহস্য উদঘাটন করতে পারেনি।

দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সমাজের এক নারী ধান ক্ষেতে গরুর গোবর সংগ্রহ করতে যায়। মুখে স্কচ টেপ পেঁচানো, হাত-পা বাঁধা এক কিশোরের মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে। পরে ঐ নারী চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, প্রত্যেক দিন রিকশা চালিয়ে রাতের বেলা চর হাজারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অটোরিকশা গ্যারেজে রিকশা জমা দিয়ে বাসায় ফিরত বলরাম। গতকাল রাতে রিকশাও জমা দেননি, বাসায়ও ফেরেনি। ভাড়া রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিখোঁজ রিকশা উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অটোরিকশানোয়াখালী কোম্পানীগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৭

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT