চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোমেন’ এর প্রভাবে ঢাকা ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘কোমেন’ উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়ে নোয়াখালী এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর পশ্চিমে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোমেনের প্রভাবে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে।

উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার কোমেনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হলেও সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে শুক্রবার মাঝরাতে উপকূল অতিক্রম করে দুর্বল অবস্থায়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও উপকূলীয় এবং চর এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। তবে এর প্রভাবে সাগর এখনো উত্তাল রয়েছে। ৫ টি ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১০ জন।

Banglabid

কক্সবাজারে থেমে থেমে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে লোকজন ফিরে গেছে। প্রবল বৃষ্টিতে চকরিয়াতে নতুন করে বন্যার পানি বাড়ছে।

বেড়ীবাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালির নলছিরা ইউনিয়ন। নষ্ট হয়ে গেছে রোপা আমনের বীজতলা ।

বরিশাল নদী বন্দর থেকে ৩ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা উপপরিচালক আবুল বাসার মজুমদার জানিয়েছেন , অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে লঞ্চ চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। লঞ্চ চলাচল শুরু হয়েছে।

Reneta

চাঁদপুরে সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির পাশা পাশি আকাশ মেঘলা রয়েছে। বর্তমানে স্থানীয়ভাবে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। নদী শান্ত থাকায় সকাল থেকে চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঘূর্ণিঝড় কোমেন আতংকে লঞ্চ গুলোতে যাত্রী সংখ্যা ছিল কম । এছাড়া ৬৫ ফুটের নিচের গভীরতায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াঘূর্ণিঝড় কোমেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্দরবনের সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

পরবর্তী

আলো জ্বালিয়ে রাখো অন্ধকার দূর হবে

পরবর্তী

আলো জ্বালিয়ে রাখো অন্ধকার দূর হবে

আলো জ্বালিয়ে রাখো অন্ধকার দূর হবে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT