চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিশিল্ড নিয়ে অন্যরকম বিতর্কের মুখে যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
COVID-19 ভ্যাকসিনের বোতল হাতে গ্লাভস পরা স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনকে ভ্রমণের জন্য অনুমোদিত ভ্যাকসিনের তালিকা থেকে বাদ দিয়ে তীব্র সমালোচনায় পড়েছে যুক্তরাজ্য সরকার। ভারত বা বাংলাদেশে যারা দুই ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন পেয়েছেন, ব্রিটেন তাদেরকে পূর্ণ ভ্যাকসিনপ্রাপ্ত হিসেবে স্বীকার না-করায় নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের বানানো কোভিশিল্ডের ভ্যাকসিনটি যারা নিয়েছেন, ব্রিটেন তাদের ভ্যাকসিন নেয়া হয়নি বলে গণ্য করার ঘোষণা দেয়।

জানানো হয়, এমন ব্যক্তিরা ব্রিটেন গেলে ১০ দিন কোয়োরেন্টাইনে থাকতে হবে। নিজেদের অনুমোদিত ভ্যাকসিনে নিজেরাই বিধিনিষেধ আরোপ করে তীব্র সমালোচনায় পড়ে ব্রিটেন।

ভারতে শশী থারুর, জয়রাম রমেশের মতো সিনিয়র কংগ্রেস নেতারা প্রকাশ্যেই অভিযোগ করছেন, যুক্তরাজ্যের এই অযৌক্তিক সিদ্ধান্ত ‘বর্ণবাদ’ ছাড়া কিছুই নয়। তবে সোমবার যুক্তরাজ্য জানিয়েছে, বিষয়টি সমাধানে তারা ভারত সরকারের সাথে একযোগে কাজ করছে।

ব্রিটেনের অত্যন্ত জটিল ও বিতর্কিত ‘ট্র্যাফিক লাইট ট্র্যাভেল সিস্টেম’, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে আসার ক্ষেত্রে যে সব আলাদা আলাদা নিয়মকানুন তা আগামী ৪ অক্টোবর থেকে মানতে হবে। ব্রিটেনের নতুন নিয়মে ভারতীয় ও বাংলাদেশি কোভিশিল্ড-প্রাপ্তরা ‘পূর্ণ ভ্যাকসিনপ্রাপ্ত’ হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না।

তাছাড়া, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনে যারা ভ্যাকসিনের ডোজ পূর্ণ করেছেন নভেম্বর থেকে তাদের ভ্রমণে করোনার সবরকম বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দেড় বছর আগে ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞার সমাপ্তি হবে।

ট্যাগ: করোনাকোভিশিল্ডভারতসেরাম ইন্সটিটিউট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাই‌লে বাস খা‌দে প‌ড়ে নিহত ১, আহত অনেকে

পরবর্তী

তৃতীয় মেয়াদে আবারও ক্ষমতার কাছাকাছি জাস্টিন ট্রুডো

পরবর্তী
জনপ্রিয় নেতা জন ক্যারির সমর্থকদের সমাবেশে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় মেয়াদে আবারও ক্ষমতার কাছাকাছি জাস্টিন ট্রুডো

বিজেপি পশ্চিমবঙ্গের নতুন নেতা সুকান্ত মজুমদার. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বে পরিবর্তন, দিলীপের জায়গায় সুকান্ত

সর্বশেষ

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT