কোভিড-১৯ সাধারণ মৌসুমী রোগ হিসেবে থেকে যেতে পারে: জাতিসংঘ

নতুন করোনাভাইরাসের ভাইরাসের কাল্পনিক ছবি, যা সংক্রমণ ও প্রতিরোধের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
কোভিড-১৯ সাধারণ মৌসুমী রোগ হিসেবে থেকে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে করোনাভাইরাস মোকাবেলায় সতর্কতা ব্যবস্থা শিথিল করার প্রভাব বিষয়ে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
করোনাভাইরাসের গতিপ্রকৃতি নিয়ে প্রথম প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানার চেষ্টা করেছেন, জলবায়ু বা বাতাসের গুণগত মান এ সংক্রমণে নির্দিষ্ট কোন প্রভাব ফেলছে কি না। এ প্রতিবেদন তৈরী করতে গিয়ে বিশেষজ্ঞরা ধারণা করছেন, কোভিড-১৯ শেষ পর্যন্ত মৌসুমী রোগ হিসেবে থেকে যেতে পারে।
জাতিসংঘের ১৬ সদস্যের সেই বিশেষজ্ঞ দল উল্লেখ করেছেন যে বেশীরভাগ ভাইরাসের সংক্রমণ হয় নির্দিষ্ট মৌসুমে। যেমন ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডজনিত সংক্রমণ হয় নির্দিষ্ট তাপমাত্রায়। আবহায়ার পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এসব ভাইরাস।
এক বিবৃতিতে বিশেষজ্ঞ দলটি বলছে, করোনাভাইরাইস যদি বেশ কয়েক বছর থাকে, তাহলে এক সময়ে এটি শক্তিশালী মৌসুমী রোগ হয়ে পড়বে।
২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এই করোনাভাইরাস। এ ভাইরাসের সংক্রমণে সারা বিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ২০ লাখেরও বেশী মানুষ।






