চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড-১৯: ট্রুডোর এইড প্যাকেজে ৮২ বিলিয়ন ডলার

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:৫৯ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A

হাউজ অব কমন্সের বিশেষ অধিবেশনে পাস হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রস্তাবিত ৮২ বিলিয়ন ডলারের ‘কোভিড-১৯’ এইড প্যাকেজ।

সিদ্ধান্ত হয়েছে, এ বছরের ৩০ মার্চ থেকে ১৫ দিন অন্তর অর্থমন্ত্রী বিল মনরো করোনাভাইরাস সংক্রান্ত গৃহীত পদক্ষেপের বিবরণী পার্লামেন্টের পরবর্তী ২০ এপ্রিলের অধিবেশনে দেয়া শুরু করবেন।

একই সঙ্গে ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যাক্ট’-এর অধীনে বিলটি ‘রয়্যাল অ্যাসেন্ট’ বা রাজকীয় অনুমতি পাওয়ার দিন থেকে ছয় মাসের মধ্যে সংসদীয় অর্থ কমিটি তাদের অনুসন্ধানে উদ্ঘাটিত বিষয়াবলী আগামী বছরের ৩১ মার্চের অধিবেশনে তুলে ধরবে।

কনজারভেটিভ পার্টি ওই বিলের ক্ষেত্রে তাদের জোর আপত্তি উত্থাপন করে বিষয়টিকে সরকারি দলের ‘পাওয়ার গ্র্যাব’ হিসেবে আখ্যা দেয়। এতে সংসদ সদস্যরা দিনভর আলোচনা করেন এবং বুধবার সকালে হাউজ অব কমন্সে দ্রুতই বিলটি পাস হয়।

পরে তা ‘থার্ড রিডিং’ বা তৃতীয় পঠন শেষে সিনেটে রাজকীয় অনুমতির জন্য পাঠানো হয়।

কনজারভেটিভ নেতা অ্যান্ড্রু শিয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, গত সপ্তাহে প্রধানমন্ত্রী ট্রুডো প্রস্তাবিত ওই বিলের ক্ষেত্রে তার দলের কোনোই আপত্তি ছিল না, তবে তারা প্রায় দু-বছর ধরে ওই বিলের আওতায় ব্যয় ও করারোপের ক্ষেত্রে সরকারকে কোনো ‘ব্লাঙ্কচেক’ দিতে রাজি হননি, যা প্রারম্ভিকভাবে ওই বিলের খসড়ায় সন্নিবেশ করে অনুলিপি আকারে সোমবার উপস্থাপন হয়।

Reneta

তিনি আরও বলেন, ‘কানাডিয়ানরা আমাদের দিকে তাকিয়ে আছে। তাই তাতে ক্ষমতা প্রদান মুখ্য বিষয় হতে পারে না।’

যদিও অ্যান্ড্রু শিয়ার সে কথা বলেছেন, কিন্তু ‘সেল্ফ-আইসোলেশনে থাকা’ প্রধানমন্ত্রী ট্রুডো তার এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘অনুচ্ছেদ ২’-এর আপত্তিকর বিষয় ব্যতিরেকেই ওই বিলটি সংসদে উত্থাপনের প্রয়াস সরকারি দলের ছিল।

সাধারণ কানাডিয়ানদের জন্য ওই বিলে তাৎক্ষণিক সুবিধা হিসেবে যা থাকছে-

১. অস্থায়ী প্রক্রিয়াধীনে কানাডা চাইল্ড টেক্স বেনিফিটে সংযোজিত হবে অতিরিক্ত ২ বিলিয়ন ডলারের প্রণাদনা।

২. অসুস্থতায় ছুটিবিহীন কিংবা চাকরির বীমা (ইআই) নেই এমন সেল্ফ-এমপ্লয়েডদের জন্য জরুরি সেবার উপযোগ হিসেবে সর্বোচ্চ ১৫ সপ্তাহের জন্য পাক্ষিক (১৫ দিন) সর্বোচ্চ ৯০০ ডলারের প্রাপ্তির সুবিধা, যাতে ব্যয় হবে ১০ বিলিয়ন ডলার।

৩. জরুরি সেবার উপযোগ হিসেবে চাকরিবীমার (ইআই) সুফল বঞ্চিত বেকারদের জন্য ৫ বিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা।

৪. ছয় মাসের সুদবিহীন রিপ্রিভ বা দায়হীন স্টুডেন্ট লোন পেমেন্ট।

৫. গৃহহীন সেবা প্রদান কার্যক্রম দ্বিগুণ করা।

৬. জুনের ১ তারিখ পর্যন্ত টেক্স ফাইলের সুযোগ সীমা বর্ধিতকরণ।

৭. ৩১ আগস্ট পর্যন্ত করদাতাদের কর প্রদান রহিতকরণ।

৮. আদিবাসী ফার্স্ট নেশন, ইনুইট ও মেটিস সম্প্রদায়ের জরুরি সাহায্যার্থে ৩০৫ মিলিয়ন ডলারের নতুন ‘ইনডিজিনিয়াস কমিউনিটি সাপোর্ট ফান্ড’ প্রদান।

৯. এছাড়া স্বল্প-উপার্জনক্ষম, গৃহহীন ও আশ্রিত কানাডিয়ানদের জন্য অপরাপর সুবিধার পাশাপাশি রয়েছে অতিরিক্ত ‘জিএসটি’ ক্রেডিট।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করোনা ভাইরাস কোভিড-১৯ এর উপর সম্প্রতি দেয়া এক বক্তব্যে তার দেশের নাগরিকদের তাৎক্ষণিক সুবিধার ঘোষণা ব্যাপক প্রশংসিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT