চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপার ফাইনালে বিলবাওকে পেল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ন ০৫, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

কোপা ডেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে পেল বার্সেলোনা। লেভান্তেকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপার মঞ্চে আসার টিকিট কেটেছে বিলবাও। আগের রাতে অন্য সেমিতে সেভিয়াকে হারিয়ে ফাইনালে পা রেখেছেন মেসি-পিকেরা।

সেমির প্রথম লেগে বিলবাওয়ের মাঠে ১-১ গোলে ড্র ছিল। দ্বিতীয় লেগে লেভান্তের মাঠে নির্ধারিত সময়ে ১-১ থাকার পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১এ জয় তোলে বিলবাও। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয়।

বার্সাও একই ব্যবধানে ফাইনালে এসেছে। সেমির প্রথম লেগে সেভিয়ার মাঠ থেকে ২-০ গোলে হেরে আসা কাতালানরা দ্বিতীয় লেগে লড়ে ৩-০ গোলের জয় তোলে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয়ী রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

বিলবাও গত আসরের ফাইনালটাই এখনো খেলতে পারেনি। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যাওয়া শিরোপার লড়াই হবে আসন্ন ৩ এপ্রিলে। যেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এবারের ফাইনালটি নিয়ে দুসপ্তাহের মধ্যে দুটি শিরোপা যুদ্ধে নামতে হবে বিলবাওকে।

আগের রাতে ন্যু ক্যাম্পে শ্বাসরুদ্ধকর এক জয় তোলে বার্সা। ১২ মিনিটে উসমানে ডেম্বেলে গোল আনেন। ৭৩ মিনিটে অতিথিদের পেনাল্টি উপহার দেয় বার্সেলোনা। যাতে মার্ক-আন্দ্রে টের স্টেগেন দেয়াল হয়ে দাঁড়ান।

নির্ধারিত সময়ের যোগ করা চতুর্থ মিনিটে গ্রিজম্যানের বাতাসে ভাসানো শটে মাথা ছুঁইয়ে গোল এনে বার্সাকে প্রাণ দেন জেরার্ড পিকে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েট সেভিয়া গোলরক্ষকের দু-পায়ের ফাঁক গলে হেডে গোল করে ফাইনালে পৌঁছার তৃপ্তি দেন বার্সেলোনাকে।

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা ডেল রেফাইনালবার্সাবিলবাওমেসিলিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT