চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন পথে যাচ্ছে দেশ ও গণতন্ত্র?

এখলাসুর রহমানএখলাসুর রহমান
১১:০২ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২১
মতামত
A A
টাঙ্গাইল-ভোটকেন্দ্র-আইরে আমেজ ভেতরে ফাঁকা

দ্বন্দ্ব সংঘাত,ক্ষমতা কুক্ষিগত করার অনৈতিক ফন্দি,দুর্বৃত্তায়ন,দলীয় শৃংখলা,গণতান্ত্রিক শিষ্ঠাচার ভঙ্গ প্রভৃতি কারনে চরম হুমকিতে ছুটছে গণতন্ত্র৷ সরকার দলের মেয়র প্রার্থী ভোটচোরদের প্রতিরোধ করার আহবান জানাচ্ছে৷ চলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মনোনয়ন তালিকা হতে বাদ দেয়ার চলছাতুরী৷চলছে প্রতিপক্ষকে হুমকি দিয়ে নির্বাচনী প্রচারকাজে বাধাদান,চলছে শারিরীক ভাবে মেরে ফেলা ও কাগজে কলমে মেরে ফেলার বর্বরতা৷ ইতোমধ্যেই কয়েকজনকে জীবন দিতে হয়েছে৷

অনেকের কাছেই প্রশ্ন তবে কি এই নির্বাচন কমিশন নির্বাচনের সংজ্ঞাই পাল্টে দিতে যাচ্ছেন?কোথায় গেলো সেই নির্বাচনী উৎসব মুখরতা?কোথায় গেল ভোটারদের উচ্ছ্বাসমুখর সেই দিনগুলো?জীবিত ব্যক্তিকে কাগজে কলমে মেরে ফেলাও চলছে৷ ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দুই বারের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান। এবার তিনি মেয়র পদে ভোট করবেন স্বতন্ত্র হিসাবে৷ ১৩ জানুয়ারি ভোটার তালিকা তুলতে গিয়ে তিনি জানেন তিনি মৃত। এটাও নিশ্চয়ই তাকে নির্বাচনে অযোগ্য বানানোর চলছাতুরী৷ এমনটি কেন ঘটল এর রহস্য উন্মোচন হবে কি?

রাজনৈতিক দল, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা,রাজনীতি ও নির্বাচনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ভোটের আগেই প্রতিদ্বন্দ্বী না থাকায় এমনি এমনি জিতে যাচ্ছে অনেক প্রার্থী৷ নানাকারনে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক, দল, রাজনীতি ও নির্বাচনের ভাবমূর্তি নষ্ট করছে৷ নির্বাচনে অনিয়ম দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে সরকার দল আওয়ামী লীগ,বিরোধী দল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা৷ আসলে কী ঘটছে দেশে?

কোথাও দলীয় প্রার্থীর অনুসারীরা মারপিট করছে স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের৷ কোথাও স্বতন্ত্র প্রার্থীর অনুসারীরা মারপিট করছে দলীয় প্রার্থীর অনুসারীদের৷ আর নির্বাচন কমিশন ব্যস্ত রয়েছে নিজেদের ব্যর্থতা ঢাকতে আমেরিকা সহ অন্যদেশের নির্বাচনী অনিয়মকে তুলে ধরে নিজেদের সাফাই গাইতে৷ কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনামুল হকের ফাঁস হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, তিনি ১৬ জানুয়ারির নির্বাচনে তার পক্ষে প্রকাশ্যে সিল মারার নির্দেশ দিয়েছেন ভোটারদের। ৯ জানুয়ারি উপজেলার ৩নং ওয়ার্ডের মোশারফপুরে পৌর এলাকায় একটি নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। এ নিয়ে জনমনে শুরু হয়েছে তোলপাড়৷নির্বাচন কমিশন কি পেরেছেন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে?

এদিকে চট্রগ্রামে স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের হামলায় নিহত হয়েছে দলীয় প্রার্থীর একজন অনুসারী৷ প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেক জায়গায় বিনাভোটেই পাশ করে ফেলছে মেয়র ও কাউন্সিলররা৷চলছে মনোনয়ন প্রদান ও মনোনয়ন বাতিল৷ নেত্রকোনার মদনে প্রথমে একবার আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষনা করে একজনকে৷ পরে আবার তাকে বাতিল করে আরেকজনের নাম ঘোষনা করে৷ কেন তবে কি প্রথম মনোনয়ন ঘোষনাটা ভুল ছিল?উপজেলা কমিটি,জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটি থাকতে এত বড় ভুলটা কিভাবে হতে পারলো?এখন বলা হচ্ছে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন পাবেনা৷ কিন্তু এই তত্ত্ব কি প্রথমবার মনোনয়ন ঘোষনার আগে তারা জানতোনা?মোহন গঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারী৷ এখানে অনুুুুষ্ঠিত হচ্ছে এক দলীয় প্রতীকের নির্বাচন৷ বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে৷শেষ মুহুর্তে এমন প্রচারনাও চলছে আপিলে তিনি মনোনয়ন পেয়ে গেছেন৷ সোশ্যাল মিডিয়ায় কেউকেউ লিখছেন, ধানের শীষে ভোট দিন৷

আগামীকাল নির্বাচন আর আজ এমন প্রচারের রহস্য কি?বিএনপি প্রার্থীর এ পর্যন্ত কোন প্রচার প্রচারনা কেউ দেখেনি৷ মোহন গনজ পৌরসভায় একজন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী৷ আর দুজন মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী৷ এই দুইজনের একজন সাবেক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ আজাদের কন্যা তাহমিনা পারভীন বিথী ও আরেকজন সাবেক ছাত্রনেতা আবু হেনা চৌধুরী সেতু৷ এই দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী না থাকলে এখানেও ঘটতো বিনা ভোটে মেয়র নির্বাচিত হওয়ার ঘোষনা৷ স্বতন্ত্র প্রার্থী তাহমিনা পারভীন বীথি সংবাদ সম্মেলন করে তাকে নির্বাচনী প্রচার কাজে বাধাদানের অভিযোগ করেছে৷ তার অভিযোগ সত্যি হলে কেন এই বাধা দান?আর এতে নির্বাচন কমিশনের কী বক্তব্য?তিনি সংবাদ সম্মেলনে একজন প্রাক্তন আমলার নির্বাচনকে প্রভাবিত করার কথাও বলেছেন৷ তিনি ডিসি ও ইউএনওর প্রত্যাহারও দাবী করছেন৷ আসলে কী ঘটতে চলেছে এখানে?

Reneta

তৃণমূল হতে কেন্দ্র পর্যন্ত চলছে পরস্পর বিরোধিতা৷ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই অনবরত ভোট চুরির বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন৷আবার তিনি নির্বাচন করছেন নৌকা প্রতীক নিয়ে৷ চলছে রাজধানীতে বর্তমান মেয়র ও সাবেক মেয়রের একে অপরের বিরুদ্ধে বিষোদ গার৷ দুজনই আওয়ামী লীগ নেতা৷ বিরোধী দলের নিস্ক্রিয়তায় হঠাৎ করে নিজ দলে এমন বিরোধাত্মক কন্ঠ তীব্র হয়ে উঠলো কেন?মীর্জা কাদেরকে নৌকা প্রতীক দিয়েও কি ভুল করল আওয়ামী লীগ?এক্ষেত্রে কী বলবেন দলটির সংগঠন বিভাগ?যেমন ভুল করেছিলেন নেত্রকোনার মদনে৷ সাংগঠনিক সম্পাদকরা কী খবর রাখেন দলের?কী ভূমিকা রাখেন দলের শৃংখলা রক্ষায়?আওয়ামী লীগে কি কোন গণতান্ত্রিক কেন্দ্রিকতা আছে?উচ্চতর কমিটির সাথে নিম্নতর কমিটির সমন্বিত সাংগঠনিক যোগাযোগ ছাড়া কি কোন দল চলতে পারে?নাগরিক মনে প্রশ্ন কোন পথে যাচ্ছে দল,কোন পথে যাচ্ছে রাজনীতি, কোন পথে যাচ্ছে দেশ ও গণতন্ত্র৷ মাননীয় প্রধান মন্ত্রী বললেন,প্রশাসনের জন্য মানুষ নয় মানুষের জন্য প্রশাসন৷ কিন্তু বাস্তব চিত্র কী বলে?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেশোয়ারের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

মে ৬, ২০২৬

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT