চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন্দলের মধ্যেই দায়িত্ব গ্রহণ করলেন কাদের-হাওলাদার

রাহুল রায় রাহুল রায়
৯:৩৬ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

কো-চেয়ারম্যান হিসেবে জিএম কাদের এবং মহাসচিব হিসেবে রুহুল আমিন হাওলাদারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার সিদ্ধান্তের প্রতিবাদ করার কোনো ক্ষমতা সংসদীয় কমিটির নেই মন্তব্য করে তিনি বলেছেন, জাতীয় পার্টি এরশাদের দল।

জাপা চেয়ারম্যান এরশাদ একক ক্ষমতায় দলে কো-চেয়ারম্যান নিয়োগ আর মহাসচিব পদ রদবদল করার পর তার সহধর্মিনী বেগম রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ঘোষণা করে এক অংশ। এই অংশটি পরে এরশাদের উপস্থিতিতেই সংসদীয় কমিটির বৈঠতে এরশাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। এসব নাটকীয় ঘটনার মধ্যেই দায়িত্ব বুঝে নিয়েছেন কো-চেয়ারম্যান এবং মহাসচিব।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, অনেকেই ওনার নামটি ব্যবহার করছেন, যেহেতু কারও কারও নামের সঙ্গে এরশাদ সাহেবের নাম এবং জাতীয় পার্টির কিছুটা সংযোগ আছে। তাই তা ব্যবহার করে অনেকে অনেক কিছু করতে চাচ্ছেন। কিন্তু তা খুব একটা স্বার্থকতা পাবে না।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, যে সুযোগ এসেছে, এই সুযোগ সকলে মিলে কাজে লাগাবো। দলকে শক্তিশালী করবো। আর দল শক্তিশালী হলে আমরাও মর্যাদাবান হবো।

সেসময় এরশাদ দলে তার কর্তৃত্বের অবস্থান বুঝিয়ে দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মসদ এরশাদ বলেন, বেগম জিয়ার তার সন্তানকে রাজনীতিতে এনেছেন। শেখ হাসিনা জয়কে প্রস্তুত করছেন। আমার তো ছেলে নেই, আমার ভাই আছে।

‘সিদ্ধান্ত আমি নেব। আমার সিদ্ধান্ত প্রতিবাদ করার শক্তি পার্লামেন্টারি কমিটির নাই।’

Reneta

দলের ভেতরের কোন্দল নিয়ে সরাসরি কিছু না বললেও দলের প্রতি কারো কারো দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।

এরশাদ আরো বলেন, মৃত্যুর পর বঙ্গবন্ধুর যেমন মৃত্যুবার্ষিকী হয়, তেমনি আমারও যেনো মৃত্যুবার্ষিকী হয়।

এরশাদের আশা করছেন, দল নিয়ে যত কিছুই হোক, এককভাবে তিনি যে জাতীয় পার্টি গড়ে তুলেছেন সেই দলের মঙ্গল ছাড়া তার আর কোনো চাওয়া নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদজাতীয় পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT