চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোনো পরিবর্তন আসে নাই, জীবন আগের মতোই যাচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
তিন তরুণী নারীর ছবি, বিভিন্ন পোষাক পরা, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘‘আমার জীবনে কোনো পরিবর্তন আসে নাই। জীবন আগের মতোই যাচ্ছে। অনেক সময় থাকে, সময়গুলো পরিবর্তন হয়। আমার জীবনে সময় পরিবর্তন হলেও জীবনে কোনো পরিবর্তন আসে নাই। এর আগেও কোনো পরিবর্তন আসে নাই, এখনও আসে নাই। আমার জীবন আগে যেমন ছিল, এখনও তেমন যাচ্ছে। জীবনে পরিবর্তন আসলে এসব চিন্তা করতে হতো না।’’

কথাগুলো ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার। ‘জীবন কেমন যাচ্ছে?’ জানতে চাইলে নাটকের আলোচিত এ অভিনেত্রী চ্যানেল আই অনলাইনের সাথে এসব কথা বলেন।

ফারিয়া বলেন, আমার লাইফ আমার মতোই যাচ্ছে। তবে আমি ভালো আছি। নতুন করে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছি। সামনে ভালো খবর দেব। আপাতত তা সারপ্রাইজ হিসেবে থাকুক।

Banglabid

নাটক দিয়েই জনপ্রিয়তা পেয়েছেন শবনম ফারিয়া। নানামাত্রিক অভিনয় দিয়ে তিনি দর্শকদের প্রিয় হয়েছেন। বিশেষ করে মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটক ফারিয়ার সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নাটকগুলোর একটি। এছাড়া তৌকীর আহমেদের পরিচালনায় আরেক ধারাবাহিক ‘রূপালী জ্যোৎস্নায়’ কাজ করছেন শবনম ফারিয়া।

এরআগে ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা ও সম্মাননা অর্জন করেছেন। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চঞ্চল চৌধুরী, জয়া আহসানদের মতো তারকাদের ভিড়ে ‘নীলু’ চরিত্রে অভিনয় করে রীতিমত প্রথম ছবিতেই বাজিমাৎ করেন ফারিয়া!

ব্যক্তিগত জীবনে ছন্দপতনে আপাতত শবনম ফারিয়া অভিনয়ে অনিময়িত। তবে তিনি জানালেন, ‘শিগগির ভালো খবর নিয়ে হাজির হবেন। অবশ্যই সেটি তার কাজ কেন্দ্রিক’। এরইমধ্যে প্রথমবারের মতো উপস্থাপনাতেও নাম লেখালেন এই অভিনেত্রী।

Reneta

শুরু করেছেন ‘আমার আইন আমার অধিকার’ নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনা। অনুষ্ঠানটি মূলত সাধারণ মানুষদের আইনগত সহায়তা দেবে। ১৩ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি শনিবার অনুষ্ঠানটি প্রচার হতে যাচ্ছে নিউজ বাংলা ২৪-এ।

শবনম ফারিয়া বলেন, তারানা হালিম আপা, মিতি ফারজানা আপা দুজনে এ অনুষ্ঠানের এক্সাপার্ট থাকবেন এবং আমি উপস্থাপক। অনুষ্ঠানে যদি কারও আইনি সহায়তার প্রয়োজন হয় তাহলে তারা ফোন করে জানাতে পারবেন। পাশাপাশি হেল্পলেস মানুষদের সহায়তা করা হবে। তারানা আপার মাধ্যমে গ্রাম, মফঃস্বল থেকে অনেক আইনজীবী সাহায্য করবেন।

শবনম ফারিয়া আরও বলেন, অনুষ্ঠানটি শুধু নারীদের জন্য, সবার জন্য আইনগত সেবা পরামর্শ দেয়া হবে। ট্রেড লাইসেন্স, শিশু অধিকার, ডিভোর্স, নারীদের প্রতি সহিংসু আচরণ, জমিজমা সংক্রান্ত সমস্যা এগুলো একেক এপিসোডে তুলে ধরা হবে।

গত বছর জানুয়ারির শুরু রেডিও স্বাধীন এফএম ৯২.৪-এ প্রচার শুরু হয় শবনম ফারিয়ার ‘ইচ্ছেডানা এফএম’ নামে একটি শো। করোনা সংক্রমণ শুরু হলে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এবার চলতি বছরের শুরুতে তিনি উপস্থাপনা করছেন।

এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, আমি টিপিক্যাল উপস্থাপনা করতে চাইনি। অভিনয় করাই আমার মূল কাজ। অভিনয় দিয়েই মানুষ আমাকে চেনে, পছন্দ করে। তাই আমি বিশ্বাস করি মানুষদের জন্যই আমি এমন কিছু করতে চাই, যা তাদের উপকার হয়।

আরও বলেন, আমার কাছে মনে হয়েছে ‘আমার আইন আমার অধিকার’ সাধারণ মানুষদের উপকারে আসবে। আমার কারণে যদি কিছু মানুষ অনুষ্ঠানটি দেখে উপকৃত হন তাহলেই কাজের স্বার্থকতা। দায়িত্ববোধ থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়চঞ্চল চৌধুরীদেবীনাটকনীলুবিচ্ছেদবিয়েভাঙনলিড বিনোদনশবনম ফারিয়াহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে আসছে নায়ক মান্নার প্রোডাকশনের ছবি ‘জ্যাম’

পরবর্তী

নতুন আয়োজনে অংকনের গলায় ‘সুজন রে’

পরবর্তী
অংকনের গলায় ‘সুজন রে’ গান, নতুন আয়োজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আয়োজনে অংকনের গলায় ‘সুজন রে’

বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করতে আমরা বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সর্বশেষ

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT