চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো নিরপরাধের যেন মৃত্যু না হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০৬ অপরাহ্ণ ০২, জুন ২০১৮
সম্পাদকীয়
A A
একরামুল হক

মাদক বিরোধী অভিযান শুরুতে গণমানুষের স্বস্তির বিষয় হলেও এখন কিছু উল্টোচিত্রও দেখা যাচ্ছে।টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে অনেক। একরামুল নিহত হওয়ার আগে পরিবারের সঙ্গে তার ফোনালাপ এবং নিহত হওয়ার সময় ফোনে যে চিত্র ভেসে উঠেছে সেই অডিও ক্লিপ শুনে যেকোনো সুস্থ মানুষের পক্ষে তা মেনে নেওয়া অসম্ভব। এ কারণে সোশ্যাল মিডিয়াসহ সব জায়গায় আমরা সাধারণ মানুষের হাহাকার দেখতে পেয়েছি।

ইয়াবার মরণ ছোবলে আমাদের তরুণ সমাজ আজ ধ্বংসের মুখে। তরুণ সমাজকে এই মরণ ছোবল থেকে বাঁচাতে সরকারের আন্তরিকতা নিয়ে আমাদের সন্দেহ নেই। এজন্য সরকারের হার্ডলাইনে যাওয়ার বিষয়টি সবাই সমর্থন করেছিল। কিন্তু তাই বলে এভাবে? আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে একরামুলের স্ত্রীর গুরুতর অভিযোগ অবিলম্বে নিরপেক্ষভাবে খতিয়ে দেখা দরকার বলে আমরা মনে করি।

স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন: ‘পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় বেআইনি কিছু ঘটে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টা তদন্ত করব। একজন ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন, তিনি যদি মনে করেন ওই বন্দুকযুদ্ধে বেআইনি কিছু হয়েছে তবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’ আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে আশ্বস্ত হতে চাই।

আমরা শুরু থেকেই বলে আসছি, ‘বন্দুকযুদ্ধে’ কিছু মাদক বিক্রেতাকে শাস্তি দিলেই মাদক নির্মূল হবে না। রাষ্ট্রীয় বিচার কাঠামোর আওতায় এনে যারা এই ব্যবসার মূল হোতা তাদের বিচার করতে হবে। এমনই প্রেক্ষাপটে একরামুলের নিহত হওয়ার ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। তার মৃত্যুর পর বেরিয়ে আসে তিনি মাদক ব্যবসায়ী ছিলেন না। এমনকি পুলিশও বলছে, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তার স্ত্রীর সরবরাহ করা অডিও ক্লিপেও বিষয়টা পরিস্কার। চ্যানেল আই অনলাইনের অনুসন্ধানেও উঠে এসেছে একরামুল হক মাদক ব্যবসায় জড়িত ছিলেন না।

তাহলে এমন একজন নিরপরাধ মানুষকে মাদক ব্যবসায় অভিযুক্ত করে কেন হত্যা করা হলো? কে বা কারা তাকে অতি উৎসাহী হয়ে হত্যা করলো? মাদক বিরোধী অভিযানে অন্যান্য যে হত্যাকাণ্ড হলো সেগুলোই বা কতোটা সঠিকভাবে হয়েছে? এই অভিযানের স্বচ্ছতার জন্যই এসব প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। সংশ্লিষ্টদের কাছে আমাদের একটাই আহ্বান, আর একজন নিরপরাধ মানুষও যেনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন। অন্যায়ভাবে আর যেন খালি না হয় কোনো মায়ের বুক, স্ত্রী আর সন্তানকে যেন শুনতে না হয় প্রিয়জনের বুকে ছোঁড়া বুলেটের শব্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৬, ২০২৬

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT